আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১১ হাজার বাসিন্দাকে অন্ধকারে ডুবিয়ে দিল একটি সাপ

১১ হাজার বাসিন্দাকে অন্ধকারে ডুবিয়ে দিল একটি সাপ

ছবিঃ এলএবাংলাটাইমস

উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার যেখান দিয়ে গেছে, সেখানে ঢুকে পড়েছিল একটি সাপ। হেলেদুলে এগিয়ে যাওয়ার সময় সেটির শরীর ট্রান্সফরমারে লাগতেই বিকট শব্দ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ১১ হাজার ৭০০ গ্রাহক।

গত শনিবার রাতে বৈদ্যুতিক গোলযোগের ওই ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অন্ধকারে ডুবে ছিল ভার্জিনিয়া নগরের নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল, কিলন ক্রিকের একাংশ, ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটিসহ আরও কিছু এলাকা।

ডমিনিয়ন এনার্জির কর্মকর্তারা জানান, একটি সাপের কারণে ওই গোলযোগ হয়েছে। উচ্চ ভোল্টেজযুক্ত তার যে পথে গেছে, সাপটি সেখানে ঢুকে যায় এবং একটি ট্রান্সফরমারের সংস্পর্শে চলে আসে। কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় সাড়ে ১০টার দিকে সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।এমন কাণ্ডের জন্য দায়ী সাপটি কোন জাতের ছিল, তা অবশ্য জানা যায়নি।

এ বছরের মে মাসে নাশভিলেও একই কারণে অনেক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেবার গোলযোগের জন্য দায়ী ছিল চারটি সাপ। মাসজুড়ে কয়েকটি সাপ ফ্রাঙ্কলিনের হেনপেক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি ও উচ্চ ভোল্টেজযুক্ত তার যে পথে গেছে, সেগুলোয় ঢুকে পড়েছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত