আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কামালা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে রাশিয়া: মাইক্রোসফট

কামালা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে রাশিয়া: মাইক্রোসফট

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে কমলা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন রাশিয়ার এজেন্টরা। সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানোর তৎপরতা বেড়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার মাইক্রোসফট এ অভিযোগ করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি দাবি করেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে ষড়যন্ত্রমূলক ভিডিও চিত্র ছড়ানো হচ্ছে।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে চলতি মাসের শুরুতে রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির শীর্ষ কয়েকজন সম্পাদকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার মাইক্রোসফটের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার নিয়ে অপতথ্য দিয়ে গত আগস্ট মাসের শেষ দিকে দুটি ভুয়া ভিডিও ছড়ায় স্টর্ম-১৫১৬ নামে একটি গোষ্ঠী। এ গোষ্ঠীকে সমর্থন দেয় ক্রেমলিন। দুটি ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন।

ভিডিও দুটির মধ্যে একটিতে দেখা যায়, একদল মানুষ ট্রাম্পের নির্বাচনী সমাবেশে উপস্থিত লোকজনের ওপর হামলা করছেন। ভিডিওতে দাবি করা হয়, হামলাকারীরা কমলা হ্যারিস সমর্থক। দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায়, ২০১১ সালে কমলা হ্যারিসের গাড়ির ধাক্কায় একজন মেয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। এসব ভিডিও অনলাইনে প্রকাশ করা হয় সানফ্রান্সিসকোর একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে।

এ ছাড়া স্টর্ম–১৬৭৯ নামে আরেকটি রাশিয়ান গোষ্ঠী ২০২৪ সালের প্যারিস অলিম্পিক নিয়ে একটি ভুয়া ভিডিও ছড়িয়েছে। ওই ভিডিওতে কমলা হ্যারিসের বিরুদ্ধে নানা গুজব ছড়িয়েছে গোষ্ঠীটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত