আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

ছবি: এলএবাংলাটাইমস

মিসরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার তিনি দেশটির রাজধানী কায়রোতে পৌঁছান।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ব্লিঙ্কেন কায়রো গেলেন।

১১ মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিসর, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীরা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তবে তা এখনো অধরা রয়ে গেছে।

গতকাল মঙ্গলবার লেবাননজুড়ে অনেকটা একযোগে পেজার (যোগাযোগযন্ত্র) বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২ হাজার ৮০০ জন। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। লেবাননের ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনাটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।

গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে ১০ বার মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরে ব্লিঙ্কেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

কায়রো সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ব্লিঙ্কেনের।

এ ছাড়া মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন করার কথা।

তবে এই দফার মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন তাঁর দেশের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে যাবেন না।

মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বলছেন, তাঁরা আজ বুধবার কায়রোর আলোচনায় বড় কোনো অগ্রগতি হওয়ার আশা করেন না। তবে ব্লিঙ্কেনের এই সফর ইসরায়েল-হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার ক্ষেত্রে চাপ হিসেবে কাজ করে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত