আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের মুসলিম ও আরব নেতাদের সঙ্গে কমলার জ্যেষ্ঠ উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্রের মুসলিম ও আরব নেতাদের সঙ্গে কমলার জ্যেষ্ঠ উপদেষ্টার বৈঠক

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের এক জ্যেষ্ঠ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের মুসলিম ও আরব নেতাদের বৈঠক হয়েছে। গতকাল বুধবার এ বৈঠক হয়।

গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে কেন্দ্র করে ক্ষুব্ধ ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কমলার প্রচারশিবির। এর মধ্যেই এ বৈঠকটি হলো।

কমলা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডানের সঙ্গে আমেরিকান মুসলিম আরব নেতাদের বৈঠকটি ছিল ভার্চ্যুয়াল। বৈঠকে ফিল গর্ডান বলেন, প্রশাসন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও লেবাননে কূটনীতি এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে স্থিতিশীলতাকে সমর্থন করে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।

লেবাননের বংশোদ্ভূত মার্কিন অ্যাটর্নি আলি দাগের বলেছেন, কমলা হ্যারিসের কার্যালয়ের ভূমিকা যথেষ্ট ছিল না। তিনি বলেন, ‘এটা খুবই সামান্য ছিল। খুব দেরি হয়েছে।’ দাগের অবশ্য ওই বৈঠকে ছিলেন না।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালের নির্বাচনে মুসলিম ও আরব ভোটগুলোর বেশির ভাগই পেয়েছিলেন। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গত প্রায় এক বছরে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির প্রতি মানুষের সমর্থন কমেছে।

অধিকারকর্মীরা বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান থামাতে বাইডেন ও কমলা খুব একটা ভূমিকা রাখেননি।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুসারে, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে আন্তসীমান্ত লড়াইয়ে লেবাননে ১ হাজার ৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার মানুষ। বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে গত দুই সপ্তাহে। লেবাননের সরকার এমন সংখ্যা জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত