আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গর্ভপাতের অধিকার নিয়ে ট্রাম্পের ‘উল্টো দিকে’ মেলানিয়া

গর্ভপাতের অধিকার নিয়ে ট্রাম্পের ‘উল্টো দিকে’ মেলানিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

মেলানিয়া ট্রাম্প নিজের স্মৃতিকথায় গর্ভপাতের অধিকারের পক্ষে জোরাল সমর্থন জানিয়েছেন। গতকাল বুধবার প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের স্মৃতিকথা ‘মেলানিয়া’ আগামী মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

তবে গার্ডিয়ান দাবি করেছে, প্রকাশের আগেই তারা মেলানিয়ার স্মৃতিকথার একটি কপি দেখার সুযোগ পেয়েছে।

সেখানে মেলানিয়া লিখেছেন, ‘নারীরা সন্তান নেবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাঁদের থাকতে হবে। নিজেদের বিশ্বাসের ওপর ভিত্তি করে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপমুক্ত থেকে তাঁদের এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করা অপরিহার্য।’

গার্ডিয়ান লিখেছে, গর্ভপাত নিয়ে তাঁর (মেলানিয়ার) মন্তব্য ট্রাম্পের অবস্থান থেকে ভিন্ন। গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে স্বাধীনভাবে নিতে দেওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে গর্ভপাতের অধিকার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনী সমাবেশগুলোয় ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস গর্ভপাতের অধিকার নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলছেন। তাঁরা এ বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন।

জনমত জরিপগুলোয় দেখা যাচ্ছে, গর্ভপাত ইস্যুতে ভোটারদের কাছে ট্রাম্পের চেয়ে কমলা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মেলানিয়া আরও লিখেছেন, ‘নিজের শরীর নিয়ে একজন নারী কী করবেন, তা নির্ধারণ করার ক্ষমতা নারী নিজে ছাড়া অন্য কারও কেন থাকবে? একজন নারীর ব্যক্তিগত স্বাধীনতা তাঁর মৌলিক অধিকার। এই অধিকার তাঁর নিজের জীবনের জন্য এবং যদি তিনি স্বেচ্ছায় চান, তবে গর্ভপাতের বিষয়ে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে।’

তিনি আরও লেখেন, ‘একজন নারী তাঁর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটার ওপর বিধিনিষেধ আরোপ আর নিজের শরীরের ওপর তাঁর নিয়ন্ত্রণ অস্বীকার করা একই কথা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বাকি জীবন আমি এই বিশ্বাস সঙ্গে নিয়েই চলেছি।’

২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে এক রায়ে দেশজুড়ে নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই তাঁর নির্বাচনী প্রচারণার সময় বড়াই করে বলে থাকেন, সুপ্রিম কোর্টে তাঁর বেছে নেওয়া তিনজন বিচারপতির গর্ভপাত নিয়ে এ সিদ্ধান্তে পৌঁছানোর পথ সুপ্রশস্ত করেছেন।

যুক্তরাষ্ট্রে অন্তত ২০টি অঙ্গরাজ্যে গর্ভপাত হয় নিষিদ্ধ বা নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে জর্জিয়ায় গর্ভধারণের ছয় সপ্তাহ পর প্রায় সব ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত