আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এক মাস আগেও এগিয়ে থাকলেন কামালা

এক মাস আগেও এগিয়ে থাকলেন কামালা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাঁদের প্রেসিডেন্ট বেছে নিতে আগামী ৫ নভেম্বর নির্বাচনে ভোট দেবেন। এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প?

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন জরিপের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নানা প্রচার–কৌশল জরিপে সমর্থন বাড়া–কমার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। তবে এক মাস আগেও জরিপে এগিয়ে থাকলেন কামালা।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপের গড়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা। গত জুলাই মাসে নির্বাচনে দৌড় শুরুর পর কামালা জাতীয় জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে থেকেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের জরিপ বিশ্লষণে কাজ করা ওয়েবসাইট ফাইভ থার্টি এইটের তথ্য অনুযায়ী, জাতীয় জরিপ গড়ে ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছেন কামালা। কামালার সমর্থন ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪৬ শতাংশ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর দুই প্রার্থী পেনসিলভানিয়ায় মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন। ওই বিতর্ক দেখেছিলেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। ওই সপ্তাহে করা অধিকাংশ জরিপে দেখা যায়, বিতর্কে কামালার পারফরম্যান্সের প্রভাব ইতিবাচক। অনেক জরিপে তিনি এগিয়েছেন। এক দিনে তিনি আড়াই শতাংশ পর্যন্ত এগিয়েছিলেন। কিন্তু বিতর্কের আগে ট্রাম্পের সমর্থন বাড়ছিল। বিতর্কের পর তাঁর সমর্থন কিছুটা কমে যায়। বিতর্কের এক সপ্তাহ পর দেখা যায়, ট্রাম্পের সমর্থন দশমিক ৫০ শতাংশ কমেছে।

এসব জরিপে মূলত দেশজুড়ে কোন প্রার্থী কতটা জনপ্রিয় অবস্থায় রয়েছেন, তার ইঙ্গিত পাওয়া যায়। তবে নির্বাচনী ফলাফল নির্ধারণের ক্ষেত্রে এগুলো নিখুঁত পূর্বাভাস দিতে পারে না। এর কারণ, যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজ সিস্টেম রয়েছে। এতে জনসংখ্যার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল ভোট নির্ধারিত হয়। এতে যুক্তরাষ্ট্রের মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে হোয়াইট হাউসে যেতে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের মাইলফলক পার হতে হবে। এ হিসাবে যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ মুহূর্তে জরিপ অনুযায়ী, সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুই প্রার্থীর মধ্যে এক বা দুই পয়েন্টের পার্থক্য এসব অঙ্গরাজ্যে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পেনসিলভানিয়াকে। কারণ, এ অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৯টি। তাই এখানে জিতলে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার কাজ সহজ হয়ে যায়।

ফাইভ থার্টি এইটের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়ায় এক পয়েন্টে এগিয়ে কামালা। এরপর ১৬ ইলেকটোরাল কলেজ ভোট থাকা নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক পয়েন্টে এগিয়ে ট্রাম্প। কমলা নেভাদা এক পয়েন্টে, মিশিগান ও উইসকনসিনে দুই পয়েন্টে এগিয়ে। ট্রাম্প অ্যারিজোনা ও জর্জিয়ায় এক পয়েন্টে এগিয়ে।

দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় নির্বাচনে প্রচারে ফিরলেন ট্রাম্প। এখানেই গত ১৩ জুলাই তাঁকে হত্যাচেষ্টা চালানো হয়েছিল। একটি গুলি তাঁর কান ছুঁয়ে চলে যায়। অল্পের জন্য বেঁচে যাওয়া ট্রাম্প আবার এই অঙ্গর‌্যাজে গতকাল শনিবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এখানে টানানো বিলবোর্ডে ট্রাম্পের গুলি খাওয়ার পরের এই ছবি ব্যবহার করে লেখা হচ্ছে ‘বুলেটপ্রুফ’।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মিশিগানে নির্বাচনী প্রচারে ব্যস্ত কামালা। সেখানকার ফ্লিন্ট শহরে আরব–আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে গত শুক্রবার সাক্ষাৎ করেছেন তিনি। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব–আমেরিকান ও মুসলিম ভোটাররা। এ অবস্থায় তাঁদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ওই সাক্ষাৎ করলেন কামালা হ্যারিস।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত