আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অফিস ছেড়ে যাওয়ার পর থেকে রুশ নেতাকে কমপক্ষে সাতবার ফোন ট্রাম্পের

অফিস ছেড়ে যাওয়ার পর থেকে রুশ নেতাকে কমপক্ষে সাতবার ফোন  ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। একজন বিখ্যাত সাংবাদিক এমন দাবি করেছেন।

সাংবাদিক বব উডওয়ার্ড (৮১) অভিযোগ করেছেন, ট্রাম্প ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছেড়ে যাওয়ার পর থেকে রুশ নেতাকে কমপক্ষে সাতবার ফোন করেছেন ট্রাম্প।

উডওয়ার্ড তার আসন্ন বই ‘ওয়ার’-এ দাবি করেছেন এই বছরের শুরুতে একটি ফোন কল করা হয়েছিল।

ট্রাম্প এক সহযোগীকে তার মার-এ-লাগো রিসোর্ট ক্লাবের অফিস ছেড়ে চলে যেতে বলেছিলেন, যাতে তিনি রুশ নেতার সঙ্গে কথা বলতে পারেন। তবে ট্রাম্পের প্রচারণা শিবির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সাবেক প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং দাবি করেন, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়। তিনি বলেন, এগুলো ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত একজন সত্যিকারের উম্মাদ ও পাগল মানুষের কাজ।

৭৮ বছর বয়সী ট্রাম্প নিজেও এই দাবি অস্বীকার করেছেন। এবিসি নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প উডওয়ার্ড সম্পর্কে বলেছিলেন, ‘তিনি একজন গল্পকার। তিনি ভালো মানুষ নন এবং তার ধারণা খুব অদ্ভুত, যেনো পাগল হয়ে গেছে।’

রাশিয়ান নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, গতকাল বুধবার ক্রেমলিনও এই দাবি অস্বীকার করেছে।

এ বিষয়ে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘না, এটি সত্য নয়।’

উডওয়ার্ড অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সবচেয়ে বেশ পরিচিত। তিনি ১৯৭৪ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ক্ষমতা থেকে নামিয়ে আনতে ভূমিকা রেখেছিলেন। রুশ নেতার সঙ্গে ট্রাম্পের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে বলে বইটিতে করা দাবিটি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত