আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মোদিকে ‘সবচেয়ে ভালো মানুষ’ বললেন ট্রাম্প

মোদিকে ‘সবচেয়ে ভালো মানুষ’ বললেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্টে মোদিকে বন্ধু পরিচয় দিয়ে তাকে ‘সবচেয়ে ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।

স্ট্যান্ড–আপ কমেডিয়ান অ্যান্ড্রু শলৎজের উপস্থাপনায় ওই পডকাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) মহান। তিনি আমার একজন ভালো বন্ধু। বাইরে থেকে দেখে তাকে আপনার বাবা বলে মনে হবে। তিনি সবচেয়ে ভালো মানুষ।’

ট্রাম্পের সঙ্গে হিন্দু জাতীয়তাবাদী মোদির বেশ উষ্ণ সম্পর্ক। অপর দিকে ভারতের ডানপন্থীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্টের উল্লেখযোগ্য সমর্থক আছেন।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে এক অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি পরস্পরের ব্যাপক প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে একে অপরের ঘনিষ্ঠ ও মিত্র বলে উল্লেখ করেন তারা।

‘হাউডি মোদি’ নামের ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। যুক্তরাষ্ট্রে পোপের পরে কোনো বিদেশি নেতার অনুষ্ঠানে এটি সবচেয়ে বড় জমায়েত হিসেবে মনে করা হয়।

অপর দিকে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ বছরে গুজরাটে নিজের রাজ্যে বড় একটি সমাবেশের আয়োজন করেন মোদি। ওই সমাবেশে প্রায় এক লাখ জনসমাগম হয়েছিল।

মোদির বিরুদ্ধে মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ থাকলেও ট্রাম্প তাঁকে পছন্দ করেন। বিভিন্ন বিতর্কিত সময়েও তিনি মোদির পক্ষ নিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহারের সময় মোদির পাশে ছিলেন ট্রাম্প।

শলৎজ ট্রাম্পকে বলেন, ‘কয়েকটি অনুষ্ঠানে কেউ ভারতকে হুমকি দিচ্ছিল। আমি মোদিকে বলেছিলাম, আমাকে সাহায্য করতে দিন। কারণ আমি এ ধরনের মানুষের বিষয়ে খুব ভালো।’

মোদির উত্তরকে অনুকরণ করে ট্রাম্প বলেন, ‘এটি আমি করব। আমি করব। যা দরকার আমি তা-ই করব। কারণ আমরা শত শত বছর ধরে তাদের পরাজিত করেছি।’
ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) একটি নির্দিষ্ট দেশ নিয়ে বলছিলেন। সম্ভবত আপনি বুঝতে পেরেছেন।’

তবে ট্রাম্প তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পরে দেশ দুটির মধ্যে তিনটি বড় যুদ্ধ হয়েছে। এ ছাড়া সীমান্তে অহরহ সংঘাত তো লেগেই আছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত