আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

কলোরাডোয় পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্বর্ণখনিতে একজনের মৃত্যু, ১২ জনকে উদ্ধার

কলোরাডোয় পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্বর্ণখনিতে একজনের মৃত্যু, ১২ জনকে উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় পরিত্যক্ত একটি সোনার খনিতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বর্তমানে পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই খনিতে ওঠানামা করার লিফট নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে এক হাজার ফিট (৩০০ মিটার) নিচে আটকা পড়েন ১২ জন। পরে তাঁদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কলোরাডোর ক্রিপল ক্রিকে অবস্থিত মলি ক্যাথলিন নামের সোনার খনিতে এ দুর্ঘটনা ঘটে। ১৯৬১ সালে খনিটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এটি পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। খনির নিচে তাপমাত্রা ৫০ ডিগ্রি ফারেনহাইট (১০ ডিগ্রি সেলসিয়াস) ।

টেলার কাউন্টির শেরিফ জেসন মাইকসেল সাংবাদিকদের বলেন, লিফটটি কয়েকজন পর্যটককে খনির এক হাজার ফিট নিচে রেখে আরও কয়েকজনকে নিয়ে ওপরে উঠছিল। মাঝপথে লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দুর্ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়। আহত হন চারজন। তবে ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাইকসেল।

মাইকসেল জানান, দুর্ঘটনার পরপরই ১১ জনকে ওপরে তুলে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। তাঁরা নিচে আটকে পড়া ১১ পর্যটক ও একজন গাইডকে উদ্ধারে জোর প্রচেষ্টা শুরু করেন।

পরে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কলোরাডোর গভর্নর গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, খনির নিচে ১২ জন ছয় ঘণ্টা আটকা পড়ে ছিলেন। পরে তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

খনিটির পর্যটনসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৮৯১ সালে মলি ক্যাথলিন গর্টনার নামের এক নারী খনিটি আবিষ্কার করেন। তখন থেকে সোনা উত্তোলনের পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো খনিটি। এক হাজার ফিট নিচের এই খনিতে লিফট ব্যবহার করে নামতে সময় লাগে দুই থেকে তিন মিনিট। আর ওপরে উঠে আসতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট।

বেসরকারি উদ্যোগে খনিটিতে ৫০ বছরের বেশি সময় পর্যটন ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর আগে ১৯৮৬ সালে সেখানে সর্বশেষ দুর্ঘটনা ঘটেছিল। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত