আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে দুটি বন্দুকসহ এক ব্যক্তি আটক

ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে দুটি বন্দুকসহ এক ব্যক্তি আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছ থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে  গিয়েছিলেন। তবে ট্রাম্প ও নির্বাচনী সমাবেশে অংশ নেওয়া কারও কোনো বিপদ হয়নি।

রিভারসাইড কাউন্টির শেরিফ কার্যালয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তাঁকে আটক করার খবর জানিয়েছে।

সিক্রেট সার্ভিস বলেছে, তারা ওই ব্যক্তিকে আটক করার বিষয়টি জানত।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে।

শেরিফ কার্যালয় বলেছে, ওই ব্যক্তির নাম ভেম মিলার। তিনি লাসভেগাসের বাসিন্দা।  তাঁর বয়স ৪৯ বছর। আটকের পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আগামী ২ জানুয়ারি তিনি আদালতে শুনানির মুখোমুখি হবেন।

ট্রাম্পের নির্বাচনী সমাবেশের তল্লাশিচৌকির কাছে মিলারকে আটক করা হয়। তিনি একটি কালো রঙের এসইউভি গাড়িতে চড়ে এসেছিলেন।

এর আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়।
রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো ট্রাম্পের সমর্থক। তিনি কোচেলাতে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, তাঁরা কেউই জানতেন না অস্ত্রধারীর কী উদ্দেশ্য ছিল। পরে সংবাদ সম্মেলনে বিয়ানকো বলেন, যদি সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান তাহলে এই মুহূর্তে তিনি বলবেন, ট্রাম্পের ওপর তৃতীয় হত্যাচেষ্টা প্রতিহত করা হয়েছে।

বিয়ানকো আরও জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির বেশ কয়েকটি পাসপোর্ট ও পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁর গাড়িতে আলাদা আলাদা নামে এই পাসপোর্ট ও পরিচয়পত্রগুলো ছিল। এগুলোর কোনোটিরই নিবন্ধন নেই। ফেডারেল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনবে বলেও তিনি জানান।

এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশের সিদ্ধান্তে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে অবাক হয়েছিলেন। এর কারণ হলো এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সমর্থকের সংখ্যা বেশি। তবে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে প্রচুর লোকসমাগম হয়।
কোচেলা বার্ষিক সংগীত উৎসবের জন্য সুপরিচিত।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত