আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জর্জিয়ায় আগাম ভোট গ্রহণ শুরু, প্রথম দিনেই রেকর্ড ভোটারের অংশগ্রহণ

জর্জিয়ায় আগাম ভোট গ্রহণ শুরু, প্রথম দিনেই রেকর্ড ভোটারের অংশগ্রহণ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটারের সংখ্যা বেড়ে রেকর্ড ছুঁয়েছে। দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত জর্জিয়ায় গতকাল মঙ্গলবার আগাম ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের প্রথম দিনেই ২০২০ সালের নির্বাচনের তুলনায় দ্বিগুণ ভোটারের ব্যালট জমা নেওয়া হয়েছে। অঙ্গরাজের কর্মকর্তারা এমনটা জানিয়েছেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এমন পরিস্থিতিতে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোট দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করবে।

জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং বলেন, স্থানীয় সময় গতকাল বিকেল ৪টা পর্যন্ত আগাম ভোটের কেন্দ্রগুলোয় অন্তত ২ লাখ ৫২ হাজার ভোট গ্রহণ করা হয়েছে, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ওই সময় ১ লাখ ৩৬ হাজার ভোট গ্রহণ করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এটি চমকপ্রদ অংশগ্রহণ।’

ডোনাল্ড ট্রাম্প আটলান্টায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে জর্জিয়ার আগাম ভোট নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভোট আসতে শুরু করেছে, আর আমাদের জন্য বেশ ভালো হারেই আসছে।’

যুক্তরাষ্ট্রে আগাম ভোট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে কিংবা মেইলের মাধ্যমে এ ভোটে অংশ নেওয়া যায়। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ল্যাবের তথ্য অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনে প্রতি সাতজন ভোটারের একজন আগাম ভোট দিয়েছিলেন।

যদিও ওই বছর রিপাবলিকানদের অনেকে নাটকীয়ভাবে মেইলে ভোট দেওয়ার পরিসর বাড়ানোর বিরোধিতা করেছিলেন। তাঁরা বলেছিলেন, এটি সরাসরি ভোটের চেয়ে কম নিরাপদ। ওই বছর জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে মেইলে ভোট জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলেছিলেন ট্রাম্প।

অনেক রিপাবলিকান বারবার জোর দিয়ে বলছেন যে নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়েই ভোট দেওয়া উচিত। যদিও দলের কর্মকর্তারা সমর্থকদের আগে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন।

নির্বাচন ল্যাবের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে এরই মধ্যে ৫৫ লাখ ভোটার ভোট দিয়েছেন। ২০২০ সালের এ সময় ভোট দিয়েছিলেন ২ কোটি ৭০ লাখ জন। মূলত করোনা মহামারির কারণে নির্বাচন কেন্দ্রগুলোয় ভিড় এড়াতেই সে বছর আগাম ভোটের সংখ্যা এত বেশি ছিল।

অন্যান্য অঙ্গরাজ্যের মতো জর্জিয়ায় মেইলে ভোট দেওয়ার আইন আরও পাকাপোক্ত করা হয়েছে। কেন্দ্রে না গিয়েই যাঁরা ভোট দিতে ইচ্ছুক, তাঁদের পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে। পাশাপাশি একজন ব্যালট জমা দেওয়ার স্থানও কমানো হয়েছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত