আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষাকে ‘বুদ্ধিমত্তার পরিচয়’ বললেন ট্রাম্প

পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষাকে ‘বুদ্ধিমত্তার পরিচয়’ বললেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

হোয়াইট হাউস ছাড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কি না, এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি করে থাকি, তবে এটা বুদ্ধিমত্তার পরিচয়।’

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড তাঁর সর্বশেষ প্রকাশিত বই ‘ওয়ার’–এ লিখেছেন, ২০২১ সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউস ছাড়ার পর বিভিন্ন সময় ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন।

গতকাল মঙ্গলবার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ব্লুমবার্গের প্রধান সম্পাদক জন মিকলথোয়াইট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উডওয়ার্ডের নতুন বইয়ের প্রসঙ্গ টেনে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করেন।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলব না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, যদি আমি এটা (পুতিনের সঙ্গে যোগাযোগ) করে থাকি, তা বুদ্ধিমত্তার পরিচয়। যদি আমি মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হই, যদি মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকে, সেটা তো ভালো কিছু, মন্দ কিছু তো নয়।’

ইকোনমিক ক্লাব অব শিকাগোতে ট্রাম্প এই সাক্ষাৎকার দেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এখন শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত