আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে উত্তপ্ত বাক্য বিনিময় কমলার

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে উত্তপ্ত বাক্য বিনিময় কমলার

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে তাঁর কাজের ধরন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে আলাদা হবে। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংবাদমাধ্যম ফক্স নিউজে কমলা হ্যারিসের সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রেট বেয়ার। অভিবাসন এবং লিঙ্গ রূপান্তরজনিত অস্ত্রোপচার প্রসঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে তর্ক হয়েছে। কমলা প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঞ্চালক ব্রেট বেয়ারকে বারবারই মাঝপথে কথা বলতে দেখা গেছে। কমলাও তখন তাঁকে বারবার বলছিলেন, ‘আমাকে শেষ করতে দিন।’

আধা ঘণ্টার ওই সাক্ষাৎকারের একটি উল্লেখযোগ্য অংশে কমলার কাছে তাঁর গত সপ্তাহে করা বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। কমলা হ্যারিস বলেছিলেন, চার বছরের মেয়াদে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের অধীনে কাজ করতে গিয়ে তিনি বাইডেনের চেয়ে ভিন্ন কিছু ভাবতে পারেননি। এ নিয়ে রিপাবলিকানরা তাঁকে ধরাশায়ী করার চেষ্টা করছে।

তবে বুধবার সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী কমলা বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ প্রেসিডেন্ট জো বাইডেনের কাজের ধারায় হবে না।’

প্রেসিডেন্ট হলে ‘সজীব ও নতুন নতুন ধারণা’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি বলেন, ‘আমি নেতৃত্বের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছি।’

গত জুলাইয়ে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তাঁর জায়গায় কমলা প্রার্থী হন। মঙ্গলবার বাইডেনও বলেছেন, ‘কমলা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে নিজের রাস্তা নিজে তৈরি করবেন।’

রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প অভ্যন্তরীণ শত্রুর বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছেন, তা নিয়ে তাঁকে আক্রমণ করেন কমলা। ট্রাম্প সম্পর্কে ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ‘তিনিই মার্কিন জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য এবং হেয় করেন। তিনিই “অভ্যন্তরীণ শত্রু” সম্পর্কে কথা বলেন।’

ট্রাম্পের প্রচার শিবির দ্রুতই কমলার সাক্ষাৎকারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সাক্ষাৎকারটিকে ‘লাইনচ্যুত’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, কমলা খেপে গিয়েছিলেন এবং আত্মপক্ষ সমর্থন করে কথা বলেছেন। মার্কিন নাগরিকেরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার দায় তিনি আবারও এড়িয়ে গেছেন।

ফক্সের সঙ্গে এটি কমলা হ্যারিসের প্রথম সাক্ষাৎকার ছিল। একই সঙ্গে হোয়াইট হাউসের দৌড়ে থাকা কমলার জন্য সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণও। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন সপ্তাহেরও কম সময় বাকি আছে এবং এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস আছে। সে অচলাবস্থাকে ভেঙে এগিয়ে যেতে চাইছেন কমলা হ্যারিস।

ডেমোক্রেটিক পার্টির এ নেতা সাক্ষাৎকার দেওয়ার সময় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। ট্রাম্পের প্রচারণা–সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। সামরিক শক্তির ব্যবহার নিয়ে ট্রাম্প যে মন্তব্যটি করেছেন, তার পক্ষে রিপাবলিকানদের বক্তব্যের ভিডিও ক্লিপ প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। কমলা বারবারই সেসব প্রশ্ন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দিকে ঠেলে দিয়েছেন।

তবে সঞ্চালক বেয়ার ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে অবৈধ অভিবাসন নিয়ে প্রশ্ন করলে সাক্ষাৎকারটি উত্তপ্ত হয়ে ওঠে। প্রেসিডেন্ট বাইডেনের শাসন মেয়াদে মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে এ সংখ্যা নাটকীয়ভাবে কমেছে।

জবাবে কমলা হ্যারিস বলেন, জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসন সীমান্ত পারাপার নিয়ে একটি বিল প্রস্তাব করেছিল। কিন্তু ট্রাম্পের পরামর্শে রিপাবলিকানরা বিলটি ঠেকিয়ে দেন।

ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। সাক্ষাৎকারে কমলার কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রথম কখন টের পেয়েছেন যে বাইডেনের মানসিক তীক্ষ্ণতা কমে গেছে। কমলা হ্যারিস আবারও বিষয়টি রিপাবলিকানদের দিকে ঠেলে দেন।

ডেমোক্র্যাট এ প্রার্থী বলেন, ‘ব্রেট, জো বাইডেন ব্যালটে নেই। আর ডোনাল্ড ট্রাম্প আছেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত