আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

২০২১ সালের ৬ জানুয়ারিকে ‘ভালোবাসার দিন’ বললেন ট্রাম্প

২০২১ সালের ৬ জানুয়ারিকে ‘ভালোবাসার দিন’ বললেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস/ওএম

২০২১ সালের ৬ জানুয়ারিকে ‘ভালোবাসার দিন’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল ইউনিভিশন আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয়ী হন। পরাজিত হন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি দাবি করেন, জালিয়াতির মাধ্যমে তাঁর জয় কেড়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের এই মিথ্যা দাবির পর তাঁর উগ্র সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (মার্কিন কংগ্রেস) হামলা চালান। কংগ্রেসে বাইডেনের বিজয় সত্যায়ন ঠেকানোই ছিল এই হামলার উদ্দেশ্য।

ট্রাম্প গতকালের অনুষ্ঠানে বলেন, তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ রাজধানী ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন।

হামলার আগে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প তাঁর সমর্থকদের মিছিল নিয়ে ক্যাপিটল হিলের দিকে যেতে বলেছিলেন। তিনি টিভিতে হামলার দৃশ্য দেখেছিলেন। পরে তিনি তাঁর সমর্থকদের ঘটনাস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন।

২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, সমর্থকেরা তাঁর কারণে আসেননি। তাঁরা নির্বাচনের কারণে এসেছিলেন। তাঁদের মনে হয়েছিল, নির্বাচনে কারচুপি হয়েছে। সে কারণেই তাঁরা এসেছিলেন।

ট্রাম্প আরও বলেন, কোনো ভুল করা হয়নি। ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। শক্ত ব্যবস্থা।

ট্রাম্প দাবি করেন, সেদিন সেখানে তাঁর সমর্থকেরা কাউকে গুলি করেননি। তাঁর সমর্থকদের কাছে বন্দুক ছিল না। কিন্তু অন্যদের কাছে বন্দুক ছিল।

ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বাইডেনের বিজয়ের সত্যায়ন আটকে দিতে বলেছিলেন। কিন্তু পেন্স তা করতে অস্বীকৃতি জানান। তার পর থেকে পেন্সকে বিভিন্ন সময় আক্রমণ করে কথা বলছেন ট্রাম্প।

গতকাল ট্রাম্প বলেন, পেন্স যা করেছেন, সেটার সঙ্গে তাঁর দ্বিমত আছে। তিনি যা করেছেন, সেটার সঙ্গে তিনি পুরোপুরি দ্বিমত পোষণ করেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এখনো মেনে নেননি ট্রাম্প। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প ও তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত