আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

দোদুল্যমান ৭ রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোট এখনো কমলার পক্ষে

দোদুল্যমান ৭ রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোট এখনো কমলার পক্ষে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রধান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে নির্বাচনে ফল নির্ধারণী সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন কমলা হ্যারিস। সর্বশেষ এক জরিপে দেখা গেছে, কৃষ্ণাঙ্গদের মধ্যে কমলার জনপ্রিয়তা গত সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে আরও বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত অঙ্গরাজ্যকে বলা হয় দোদুল্যমান। কারণ, এসব রাজ্যের ভোটার কাকে ভোট দেবেন, সেটা নির্বাচনের আগপর্যন্ত বোঝা যায় না। রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন। সম্প্রতি এসব রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের নিয়ে জরিপ করেছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ‘ইনিশিয়েটিভ অন পাবলিক অপিনিয়ন’।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের ভিত্তিতেই ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই জরিপ চালানো হয়েছে। জরিপে অংশ নিয়েছেন এসব অঙ্গরাজ্যের ৯৮১ জন কৃষ্ণাঙ্গ ভোটার। তাতে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৮৪ শতাংশ ভোটার কমলাকে ভোট দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। আর ৮ শতাংশ বলেছেন ট্রাম্পের কথা। বাকি ৮ শতাংশ এখনো সিদ্ধান্তই নেননি।

এবারের নির্বাচনে তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী, তা-ও জানতে চাওয়া হয়েছিল জরিপে অংশগ্রহণকারীদের কাছে। দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার ও নির্বাচন। এর পরই রয়েছে অর্থনীতি ও গর্ভপাতের অধিকার। জরিপে অংশগ্রহণকারী কৃষ্ণাঙ্গদের ৬৩ শতাংশ বলেছেন, নভেম্বরের নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন তাঁরা।

হ্যারিসের বিষয়ে তাঁদের অবস্থান কী জানতে চাইলে ৬১ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কমলার মতের সঙ্গে তাঁদের মতের খুবই মিল রয়েছে। তবে ১৪ শতাংশ বলেছেন, তাঁদের মতের সঙ্গে কমলার মতের অনেক অমিল। অন্যদিকে ট্রাম্পের মতের সঙ্গে মিল থাকার কথা বলেছেন মাত্র ১০ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার। ট্রাম্পের মতের সঙ্গে কোনো মিল নেই মনে করেন ৭৪ শতাংশ।

কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে গত সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমলার জনপ্রিয়তা বাড়ার আভাসও পাওয়া গেছে জরিপে। গত মাসে হাওয়ার্ড ইউনিভার্সিটির করা জরিপে দেখা গিয়েছিল, দোদুল্যমান এসব রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের ৮২ শতাংশের সমর্থন পাবেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা। এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমে যাচ্ছে।

গত মাসের জরিপে দেখা গিয়েছিল, দোদুল্যমান রাজ্যগুলোতে কৃষ্ণাঙ্গ ভোটারদের ১২ শতাংশ ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন। সর্বশেষ জরিপে সেই হার আরও কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে। তবে এসব রাজ্যে বয়স ৫০ বছরের কম এমন কৃষ্ণাঙ্গ পুরুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ বয়সী কৃষ্ণাঙ্গ পুরুষদের পাঁচজনে একজন ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

এই সপ্তাহে কমলা হ্যারিস ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কৃষ্ণাঙ্গ পুরুষদের জন্য অর্থনৈতিক সুবিধা আরও বাড়াবেন। তাঁর এ ঘোষণার পর হাওয়ার্ড ইউনিভার্সিটির জরিপের ফলাফল প্রকাশ্যে এল। কমলা হ্যারিসের পরিকল্পনা অনুযায়ী, কৃষ্ণাঙ্গ উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক ঋণের অংশবিশেষ বা পুরোটাই মওকুফ করা হবে। পাশাপাশি শিক্ষানবিশ ও মেন্টরশিপ কর্মসূচি চালু করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত