আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জনসমর্থনে এখনো সামান্য ব্যবধানে এগিয়ে কমলা

জনসমর্থনে এখনো সামান্য ব্যবধানে এগিয়ে কমলা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর দুই সপ্তাহ। জনসমর্থনের দিক থেকে জাতীয় জরিপগুলোর গড়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠান জনসমর্থন নিয়ে জরিপ করেছে। সেই জরিপগুলোর গড় হিসাবে দেখা গেছে, সামান্য ব্যবধানে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন। এবিসি নিউজের ফাইভথার্ট এইটের তথ্য অনুযায়ী, বর্তমানে কমলার সমর্থন ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪৬ শতাংশ।

গত জুলাই মাসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেন সরে যাওয়ার পর কমলাকে সমর্থন দেন। এর পর থেকে কয়েক সপ্তাহ দ্রুত তাঁর সমর্থন বেড়েছিল। এক পর্যায়ে গত আগস্ট মাসের শেষ পর্যন্ত ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু সেপ্টেম্বর মাসের শুরু থেকে সমর্থনের বিষয়টি অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে। গত ১০ সেপ্টেম্বর কমলা ও ট্রাম্পের টেলিভিশন বিতর্কের পরও সমর্থনে খুব বেশি পরিবর্তন আসেনি।

জাতীয় জরিপে একজন প্রার্থী কতটা জনপ্রিয়, সে বিষয়ে ইঙ্গিত পাওয়া গেলেও নির্বাচনের ফলাফলের সঠিক চিত্র এ থেকে পাওয়া যায় না। এবারের নির্বাচনে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। এ সাত অঙ্গরাজ্যের মধ্যে মিশিগান, উইসকনসিন ও নেভাদায় ১ পয়েন্টে এগিয়ে কমলা। অন্যদিকে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনায় ১ পয়েন্টে এগিয়ে ট্রাম্প। জর্জিয়া ও অ্যারিজোনায় ২ পয়েন্টে এগিয়ে ট্রাম্প।

ফোর্বস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ইমারসন কলেজের এক জরিপে দেখা গেছে, কমলা ১ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে। কমলার সমর্থন ৪৯ শতাংশ আর ট্রাম্পের ৪৮ শতাংশ। তবে গত বুধবার ফক্স নিউজের এক জরিপে দেখা যায়, কমলায় চেয়ে ট্রাম্প ২ পয়েন্টে এগিয়ে। ট্রাম্পের সমর্থন ৫০ শতাংশ আর কমলার ৪৮ শতাংশ। বুধবার প্রকাশিত পৃথক দুটি জরিপে অবশ্য কমলাকে এগিয়ে রাখা হয়। এর মধ্যে ম্যারিস্ট কলেজের জরিপে কমলা ৫ পয়েন্টে এগিয়ে। ইকোনমিস্ট ও ইউগভের জরিপে কমলা ৪ পয়েন্টে এগিয়ে। অন্য বেশ কয়েকটি জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যে হার্ভার্ডের জরিপে কমলা ২ পয়েন্টে এগিয়ে। এবিসি ও ইপসসের জরিপেও একই ব্যবধানে এগিয়ে কমলা। তবে এনবিসির জরিপে দুই প্রার্থীর ৪৮ শতাংশ করে সমান সমান জনসমর্থন রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত