আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘পাগলাটে’ ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান ওবামার

‘পাগলাটে’ ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান ওবামার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার রাতে এক সমাবেশে দেওয়া বক্তব্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বয়স্ক’ ও ‘পাগলাটে’ আখ্যা দিয়ে তাঁকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ডিট্রয়েটের সমাবেশে অভিবাসন বিষয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন ওবামা। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ট্রাম্পকে কিংবা তাঁর রানিং মেট জে ডি ভ্যান্সকে চ্যালেঞ্জ করেন, তবে তাঁরা একটি জবাবই দেবেন; তা হলো “যা কিছু হচ্ছে, তার সবকিছুর জন্য অভিবাসীরা দায়ী”। তিনি (ট্রাম্প) আপনাদের বিশ্বাস করাতে চান যে আপনারা যদি যাকে খুশি তাকে আটক করতে ও বিতাড়িত করতে দেন, তবে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

ওবামা মনে করেন, অভিবাসন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর সমাধান প্রয়োজন।

তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দাবি, ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। একটি পরিকল্পনার বিষয়ে তাঁর কিছু ধারণা আছে কেবল। আর এটা জঘন্য ও কুৎসিত। এমনভাবে এর নকশা করা হয়েছে, যেন মানুষ বিরক্ত হয় এবং রেগে যায়।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, সীমান্ত ও অবৈধ অভিবাসনসংক্রান্ত বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে মার্কিন নাগরিকেরা কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্পকে বেশি ভরসা করেন।

গতকাল এ অভিবাসন বিষয়েই বেশিক্ষণ কথা বলেছেন ওবামা। ধারণা করা হচ্ছে, অভিবাসন বিষয়ে কমলা হ্যারিসের ওপর প্রতিদ্বন্দ্বীদের আক্রমণকে অযৌক্তিক প্রমাণ করার প্রচেষ্টার অংশ হিসেবেই ওবামা এমনটা করেছেন।

গতকাল ডিট্রয়েটের সমাবেশে ওবামার সঙ্গে মার্কিন র‍্যাপার এমিনেমও উপস্থিত ছিলেন। তিনিও কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। মঞ্চে এমিনেমের গাওয়া র‍্যাপ গান ‘লুজ ইয়োরসেলফ’-এর আংশিক গেয়ে শুনিয়েছেন ওবামা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত