আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: হ্যারিস

প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: হ্যারিস

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। গতকাল মঙ্গলবার একটি টেলিভিশন নেটওয়ার্ককে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহ বাকি। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কমলা হ্যারিস ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সভা-সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি রেডিও টক শো ও পডকাস্টে কথা বলছেন তাঁরা। বিভিন্ন জরিপে দেখা গেছে, নির্বাচনী লড়াইয়ে দুই প্রার্থীর অবস্থান প্রায় কাছাকাছি।

যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে গতকাল মঙ্গলবার সাক্ষাৎকার দিয়েছেন কমলা। এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত? জবাবে কমলা বলেন, ‘পুরোপুরিভাবে’। তাঁর প্রার্থিতা দেশের দৃশ্যপট বদলে দেবে বলেও উল্লেখ করেছেন তিনি। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন ক্লান্ত।’

নর্থ ক্যারোলাইনায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প একেবারে ভিন্ন একটি বার্তা দিয়েছেন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা আরও চার বছর অযোগ্যতা, ব্যর্থতা ও বিপর্যয়ের মধ্যে থাকব, নাকি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে চমৎকার চারটি বছর শুরু করব—এ নির্বাচন সেটিই ঠিক করে দেবে।’ ওই সমাবেশে তিনি বারবার কমলা হ্যারিস ও তাঁর রানিংমেট ভালজকে নির্বোধ বলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত