আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের বিরুদ্ধে এবার আরেক নারী মডেলের যৌন হয়রানির অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে এবার আরেক নারী মডেলের যৌন হয়রানির অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

স্ট্যাসি উইলিয়ামস নব্বইয়ের দশকের একজন মার্কিন মডেল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি বলেছেন, ট্রাম্প অনুমতি না নিয়েই তাঁকে যৌন হয়রানি করেছেন। অযাচিতভাবে তাঁর শরীর স্পর্শ করেছিলেন।

ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে নিউইয়র্কের ম্যানহাটানের ট্রাম্প টাওয়ারে। ওই সময় চুটিয়ে মডেলিং করছিলেন স্ট্যাসি। তিনি জানান, কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের সঙ্গে তাঁর পরিচয় ছিল। জেফরির সূত্রেই তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন।

ট্রাম্পের সঙ্গে ১৯৯২ সালে প্রথম দেখা হয়েছিল পেশাদার মডেল স্ট্যাসির। সেটা ছিল বড়দিনের একটি পার্টি। জেফরি এপস্টেইন ওই পার্টিতে স্ট্যাসিকে নিয়ে গিয়েছিলেন এবং ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সাবেক এই মডেল জানান, জেফরি এপস্টেইন তাঁর প্রতি আগ্রহী ছিলেন। তাঁরা দুজনে কয়েক মাস দেখাসাক্ষাৎ ও প্রেম করেছিলেন। তাই যখন জেফরি এপস্টেইন তাঁকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, তখন তাঁর মনে হয়েছিল তিনি দুজন পুরুষের মধ্যকার ‘প্রতিযোগিতামূলক খেলার’ মধ্যে পড়ে গিয়েছিলেন।

এরও কয়েক মাস পর ১৯৯৩ সালের শীতের শেষের দিকে কিংবা বসন্তের শুরুতে একদিন হাঁটতে বেরিয়ে স্ট্যাসিকে ধনাঢ্য ব্যবসায়ী ট্রাম্পের সঙ্গে আবার দেখা করিয়ে দেওয়ার কথা তোলেন এপস্টেইন। এরপর একদিন তাঁরা ট্রাম্প টাওয়ারে যান। এমনটাই জানিয়েছেন স্ট্যাসি।

ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার দিনের স্মৃতি হাতড়ে স্ট্যাসি বলেন, ‘তিনি (ট্রাম্প) তাঁকে স্বাগত জানালেন। জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিলেন এবং শরীরের বিভিন্ন জায়গায় অযাচিত স্পর্শ করতে শুরু করলেন।’

ওই পরিস্থিতিতে ‘একদম স্থির’ হয়ে গিয়েছিলেন জানিয়ে স্ট্যাসি বলেন, ঘটনার পরম্পরায় আমি ‘হতভম্ব’ হয়ে গিয়েছিলাম। তবে এটাও দেখছিলাম, দুজন পুরুষ (ট্রাম্প ও এপস্টেইন) একে অপরের দিকে তাকিয়ে হাসছেন।

স্ট্যাসির বয়স এখন ৫৬ বছর। এর আগে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিযোগের বিষয়ে কথা বলেছিলেন। তবে সর্বশেষ তিনি বিস্তারিত তুলে ধরেছেন একটি গ্রুপ কলে। গত সোমবার কমলা হ্যারিসের সমর্থক হিসেবে পরিচিত ‘সারভাইভার্স ফর কমলা’ নামের একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে সাবেক এই মডেল ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান দল থেকে লড়ছেন ট্রাম্প। নির্বাচনের এতটা কাছাকাছি সময়ে এসে প্রভাবশালী প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে সাবেক মডেলের যৌন হয়রানির অভিযোগ বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছে।

তবে ট্রাম্পের প্রচারশিবিরের পক্ষ থেকে এক বিবৃতিতে স্ট্যাসির অভিযোগ অস্বীকার করা হয়েছে। ট্রাম্পের প্রচারশিবিরের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত বিবৃতিতে বলেন, ‘নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে এসে বারাক ওবামার এক সাবেক কর্মীর মাধ্যমে কমলা হ্যারিসের প্রচারে তোলা এমন অভিযোগ দ্ব্যর্থহীনভাবে মিথ্যা। এটা স্পষ্ট যে কমলার প্রচারে এসব কল্পিত গল্প বানানো হয়েছে’।

ট্রাম্পের বিরুদ্ধে যৌনতা ঘিরে অভিযোগ কিংবা কেলেঙ্কারি অবশ্য নতুন নয়। এর আগে যুক্তরাষ্ট্রের লেখিকা ই জিন ক্যারলকে যৌন হয়রানি ও মানহানি করায় ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের সাজা দেন জুরিরা। সাবেক মডেল অ্যামি ডরিসও ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে বেশ সাহসিকতার সঙ্গেই আইনি লড়াই চালিয়েছেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। শারীরিক সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে তাঁকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। আর ব্যবসায়িক নথিতে এই অর্থ লেনদেনের বিষয়টি গোপন রাখায় জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের আদালতে মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত