আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের নির্বাচনী শিবিরে সাইবার হামলার চেষ্টায় চীন–সমর্থিত অপরাধীরা

ট্রাম্পের নির্বাচনী শিবিরে সাইবার হামলার চেষ্টায় চীন–সমর্থিত অপরাধীরা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রানিংমেট জে ডি ভ্যান্সের ফোন বা অন্য নেটওয়ার্কে আড়িপাতার চেষ্টায় চীনসংশ্লিষ্ট সাইবার অপরাধীরা যুক্ত থাকতে পারেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এ বিষয়ে জানাশোনা আছে এমন একাধিক সূত্র বলেছে, ট্রাম্প-ভ্যান্সের নির্বাচনী প্রচারশিবিরকে এ নিয়ে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, ট্রাম্প ও ভ্যান্স যেসব ফোন ব্যবহার করেন সেগুলো বিস্তৃত সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস, তাঁর রানিংমেট টিম ওয়ালজ ও তাঁদের নির্বাচনী প্রচারশিবিরও সাইবার হামলার শিকার হয়েছে। এ বিষয়ে অবগত আছেন এমন এক ব্যক্তি বিবিসিকে এ তথ্য জানান। তবে কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রেসিডেন্ট প্রার্থীরা আসলেই সাইবার হামলার শিকার হয়েছেন কি না, তা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই।

এফবিআই এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘চীনের সঙ্গে সম্পর্কিত কেউ বাণিজ্যিক টেলিযোগাযোগ অবকাঠামোতে অনুপ্রবেশ করেছে কি না’ তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর তারা দ্রুত আক্রান্ত কোম্পানিগুলোকে এ বিষয়ে জানিয়েছে, প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং আরও যাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল, তাদের সঙ্গে দ্রুত তথ্য বিনিময় করেছে। এ নিয়ে তদন্ত চলছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এর আগে ট্রাম্পের প্রচারশিবির থেকে সাইবার হামলার শিকার হওয়ার কথা জানানো হয়। এ জন্য তারা ডেমোক্র্যাটদের দায়ী করে। যদিও নিজেদের দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। তারা বলেছে, ‘(সাবেক) প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরা রুখতে’ এটা করা হয়েছে।

এ মাসের শুরুতে জানা যায়, মার্কিন টেলিযোগাযোগ কোম্পানিগুলো সাইবার হামলার শিকার হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত