আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্ত্রীকে একা রেখে মরতে চান না, তাই দুবার হত্যাচেষ্টা

স্ত্রীকে একা রেখে মরতে চান না, তাই দুবার হত্যাচেষ্টা

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের মেরিয়ন কাউন্টিতে বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যাচেষ্টার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।

এ বিষয়ে মেরিয়ন কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামী হেলমুট লকনারকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্ত্রী অভিযোগ করেছিলেন, কিছুদিন আগে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করেছিলেন লকনার। এ ঘটনার দুই সপ্তাহ পর স্বামী তাঁকে আবারও দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন।

এ বিষয়ে তদন্তকারীদের লকনার জানান, স্ত্রীকে হত্যার পর একই দড়ি দিয়ে তিনি নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। কারণ বয়স হয়ে যাওয়ায় হয়তো শিগগির তিনি মারা যাবেন, এ অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে একা ছেড়ে যেতে চান না।

প্রথমবার হত্যাচেষ্টার পর একই কথা স্ত্রীকেও জানিয়েছিলেন লকনার। সেবার তাই স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। ভেবেছিলেন, হয়তো এমন ঘটনা আর ঘটবে না।

এদিকে গত শনিবার স্ত্রীকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালান লকনার। সে সময় একটি চেয়ারে বসে টেলিভিশন দেখছিলেন তাঁর স্ত্রী। পরে পেছন দিক থেকে স্ত্রীর গলায় একটি দড়ি পেঁচিয়ে ধরেন তিনি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, দড়ি পেঁচিয়ে লকনার যখন শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন, তখন তাঁর স্ত্রীও পাল্টা লড়াই শুরু করেন। একপর্যায়ে দড়ির ভেতর তিনি তাঁর হাত ঢুকিয়ে দিতে সক্ষম হন। এভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালান লকনারের স্ত্রী। পরে তিনি ৯১১ নম্বরে কল করে পুলিশকে জানান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত