আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রিপাবলিকান হলেও কমলাকে ভোট দেবেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার

রিপাবলিকান হলেও কমলাকে ভোট দেবেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট গভর্নর টিম ওয়ালজকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার তিনি এ ঘোষণা দেন।

এক সময়ের বিশ্ব কাঁপানো এই হলিউড অভিনেতা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি সারা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলেন। এরপরও যুক্তরাষ্ট্রই তাঁর কাছে ন্যায্যতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে সেরা দেশ। এমন একটি দেশকে ‘আবর্জনার পাত্র’ বলা তাঁর কাছে দেশপ্রেমহীন আচরণের সমান। এ ধরনের কথা তাঁকে ক্ষুব্ধ করে। তিনি বলেন, ‘আমি নিজেকে একজন রিপাবলিকান বলার আগে সব সময় একজন আমেরিকান বলব। আমি এবার কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’

জনপ্রিয় অভিনেতা ও লম্বা সময় ধরে রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে যুক্ত আর্নল্ড শোয়ার্জনেগার ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, সাবেক এই প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে মানুষ আরও ক্ষুব্ধ হবেন, আরও বিভক্ত হবেন এবং আরও হিংসাত্মক হয়ে উঠবেন।

আর্নল্ড শোয়ার্জনেগার বলেন, তিনি (ট্রাম্প) মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি ও তাঁদের অপমান করবেন। তিনি আরও বেশি ক্ষোভ সৃষ্টি করা ছাড়া আর কিছুই করতে পারবেন না।

গত সপ্তাহে ট্রাম্প অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে অবৈধ অভিবাসন নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের কাছে একটি আবর্জনার পাত্রের মতো। তাঁর এ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আর্নল্ড শোয়ার্জনেগার।

অবসরপ্রাপ্ত নভোচারী অ্যাডউইন বাজ অলড্রিন গতকাল ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

নাসার অ্যাপোলো ১১ অভিযানের সর্বশেষ জীবিত সদস্য অলড্রিন। তিনি বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে চাঁদের বুকে পা রেখেছিলেন। তিনি ট্রাম্পের মহাকাশবিষয়ক নীতির উল্লেখ করে তাঁর প্রথম মেয়াদের প্রশংসা করেন এবং তাঁকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত