আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলা, নিহত ৩

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ডেনভারে একটি বাড়িতে আয়োজিত পার্টিতে বন্দুক হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে নর্থগ্লেন শহরের বেলফোর্ড ড্রাইভ এবং ব্রুস লেন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ গুলির খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা এক ব্যক্তিকে মৃত এবং পাঁচজনকে আহত অবস্থায় দেখতে পায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

গুলির ঘটনাটিকে অদ্ভুত এবং ভীতিকর বলে বর্ণনা করেছেন প্রতিবেশীরা। এক প্রতিবেশী বলেন, আমি ভেবেছিলাম এই ব্লকে কোনো লকডাউন চলছে। আমি শুনতে পাই কেউ বলছে, ‘সারেন্ডার করুন, হাত ওপরে তুলে বেরিয়ে আসুন’... সাধারণত এখানে খুব শান্ত থাকে, তাই বুঝছি না কীভাবে হলো। এটা খুবই ভয়ংকর।

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পরও বাড়িটিতে ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন। তারা জানান, এই ঘটনায় একাধিক হামলাকারী জড়িত।

গুলির আগে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করছে পুলিশ। তারা জানিয়েছে, বর্তমানে এলাকাটিতে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই।

ডেনভারের পুলিশ নর্থগ্লেন পুলিশকে এই ঘটনার তদন্তে সহায়তা করছে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য কাজ করছে বিভিন্ন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও গুলিবর্ষণ ও তাতে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৪০০টির বেশি গুলির ঘটনা ঘটেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ বছর বন্দুকহামলায় প্রায় সাড়ে ১২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত