আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল কখন জানা যাবে

দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল কখন জানা যাবে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণকারী সাত দোদুল্যমান অঙ্গরাজ্যে ৫ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে ভোটগ্রহণ শেষ হবে। এসব রাজ্যের মধ্যে প্রথম যে দুটি রাজ্যের ফলাফল সবার আগে আসতে শুরু করবে, সেটা থেকে কে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, সেটার পূর্বাভাস পাওয়া যাবে।

এসব অঙ্গরাজ্যের মধ্যে সবার আগে জর্জিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও নর্থ ক্যারোলাইনায় সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর থেকে বুথফেরত ফলাফল আসতে শুরু করবে।

এসব অঙ্গরাজ্যে যদি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকেন, তাহলে তিনিই নতুন মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যাবে। কারণ, বাকি পাঁচ দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল সার্বিক ফলাফলে এককভাবে এতটা প্রভাবিত করতে পারবে না। ‘ব্লু ওয়াল স্টেটস’ বা নীল দেয়াল হিসেবে পরিচিতি এ পাঁচ অঙ্গরাজ্য হলো পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদা ও অ্যারিজোনা।

এ পাঁচ অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়ায় ও মিশিগানের অধিকাংশ এলাকায় ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৮টায়, উইসকনসিন, অ্যারিজোনা ও মিশিগানের উত্তরাঞ্চলীয় কিছু এলাকার ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৯টায়। আর দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বশেষ ভোট গ্রহণ হবে নেভাদায়, ৫ নভেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ১০টায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত