আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

‘লাখ লাখ মুসলিমকে হত্যায় মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা’

‘লাখ লাখ মুসলিমকে হত্যায় মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা’

ছবিঃ এলএবাংলাটাইমস

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে কড়া মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেট মিশিগানে ট্রাম্প দাবি করেছেন, নির্বাচনে জিতলে মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা হ্যারিস। 

আরব এবং মুসলিম ভোটারদের সমর্থন পেতে মিশিগানে চূড়ান্ত প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা আমেরিকার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় এবং বিস্তৃত জোট গড়ে তুলছি। এর মধ্যে মিশিগানের রেকর্ড-ব্রেকিং সংখ্যক আরব এবং মুসলিম ভোটার রয়েছে যারা শান্তি চায়। 

রিপাবলিকান এই প্রার্থী বলেন, তারা জানে কমলা এবং তার যুদ্ধবাজ ক্যাবিনেট মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে, লাখ লাখ মুসলিমকে হত্যা করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এসময় ট্রাম্প শান্তি ফিরে আনতে অঙ্গীকার করেছেন। 

এদিকে যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের আগাম ভোট দেওয়ার সংখ্যা ৮ কোটি পেরিয়েছে। এর মধ্যে ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্র গিয়ে আর প্রায় ৩ কোটি ৭ লাখ ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন।  

জনমত জরিপগুলো এবারের নির্বাচনে ঐতিহাসিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। কমালা হ্যারিসের প্রচার দলের সূত্র বলছে, হ্যারিস বুঝতে পারছেন যে তুমুল লড়াই হবে কিন্তু তিনি সত্যিকার অর্থেই ‘উদ্দীপ্ত ও উদ্যমী আছেন’। 

অন্যদিকে ট্রাম্পের প্রচার শিবিরও দাবি করেছে, তারা এবারে নিশ্চিত জয় পাচ্ছেন। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত