আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভোটের দিন কমলা ও ট্রাম্পের কর্মসূচি কী

ভোটের দিন কমলা ও ট্রাম্পের কর্মসূচি কী

ছবিঃ এলএবাংলাটাইমস

মঙ্গলবার ভোট গ্রহণ শুরুর আগে সর্বশেষ প্রচারে ট্রাম্প ছিলেন মিশিগানে আর কমলা ছিলেন ওয়াশিংটনে। ট্রাম্প তাঁর নির্বাচনী ঐতিহ্য মেনে গ্র্যান্ড র‍্যাপিডসে তাঁর সর্বশেষ প্রচার চালান। এরপর তিনি চলে যান ফ্লোরিডায়। সেখানেই তাঁর ভোট দেওয়ার কথা। অবশ্য এর আগে তিনি আগাম ভোট দেওয়ার কথা বলেছিলেন; কিন্তু তাঁকে আগাম ভোট দিতে দেখা যায়নি। অন্যদিকে গত রোববার কমলা জানান, তিনি ডাকযোগে নিজ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় আগাম ভোট দিয়েছেন।

মঙ্গলবার রাতে পাম বিচে নির্বাচনী প্রচার পর্যবেক্ষণশিবিরে বসে ফলাফল দেখার অপেক্ষায় থাকার কথা ট্রাম্পের। অন্যদিকে ভোট শুরুর আগের রাতে ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত হন কমলা। সেখানেই ভোট শেষেও তাঁর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।  এর বাইরে নির্বাচনের দিন তাঁর প্রচারশিবির আর কোনো আয়োজন রাখেনি। এর আগে গত সোমবার শেষ মুহূর্তের প্রচারণায় হ্যারিসের পক্ষে পেনসিলভানিয়ার সমাবেশে উপস্থিত হন পপস্টার লেডি গাগা।

ভোট শুরুর পর এক এক্স পোস্টে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা লেখেন, ‘আমেরিকা, এটা আপনাদের আওয়াজ তোলার মুহূর্ত।’

অন্যদিকে ভোট শুরুর আগে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এটা বেরিয়ে আসার ও ভোট দেওয়ার সময়। আমরা একসঙ্গে আমেরিকাকে আবার মহান করতে পারব!’

এবারের নির্বাচনের ফল ঘিরে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ট্রাম্প আগে থেকেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন। তিনি মিথ্যা দাবি করে বলেছেন, ডেমোক্র্যাটরা প্রতারণার আশ্রয় নিলেই কেবল তিনি হারতে পারেন। আশঙ্কা রয়েছে, ২০২০ সালের মতোই নির্বাচনের চূড়ান্ত ফল আসার আগেই বিজয় দাবি করে বসতে পারেন ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি ঘটলে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

নির্বাচনে কোনোরূপ কারচুপি হচ্ছে কি না, তা দেখার জন্য রিপাবলিকান জাতীয় কমিটির পক্ষ থেকে হাজারো পর্যবেক্ষক ও পর্যবেক্ষণকেন্দ্র ঠিক করে রাখা হয়েছে। ওয়াশিংটনসহ গুরুত্বপূর্ণ অনেক শহরে মারাত্মক বিশৃঙ্খলা ঠেকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত