আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা

ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে ইতোমধ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের আভাস পাওয়া গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে, ট্রাম্প ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি আছেন।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, ট্রাম্প ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন ২২৪টিতে।

এদিকে ইলেকটোরাল ভোটে ম্যাজিক ফিগারের খুব কাছে থাকার খবর পাওয়ার পর পরই সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। এবারের নির্বাচনে জয়ী হলে এ নিয়ে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউজের মসনদে বসবেন ট্রাম্প। তাই তার উচ্ছ্বাস একটু বেশিই বলা যায়।

ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করার পরপরই বিশ্বের অনেক নেতাই তাকে শুভেচ্ছা জানাতে ‍শুরু করেছেন। বিশেষ করে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন নেতারা তার জয়ে আনন্দ প্রকাশ করেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এটা ‘ঐতিহাসিক শ্রেষ্ঠ প্রত্যাবর্তন’। তিনি এক বিবৃতিতে বলেন, ইতিহাসের শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউজে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা। তিনি ইসরায়েল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি একে বড় ধরনের জয় বলেও উল্লেখ করেছেন।

এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও একই ধরনের বিবৃতি দিয়েছেন। ট্রাম্পের জয়কে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বড় ধরনের প্রত্যাবর্তন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বের জন্য এই জয় প্রয়োজন ছিল।

অপরদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে আছেন। তিনি ট্রাম্পের এই জয়কে ঐতিহাসিক রাজনৈতিক জয় বলে উল্লেখ করেছেন।

সর্বশেষ গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যের ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে মোট ২৬৭টি ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প, যা প্রেসিডেন্ট হওয়ার পথে তার জয়কে বেশ এগিয়ে দিয়েছে।

এছাড়া নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা, আলাস্কায়ও এগিয়ে আছেন ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

ফলে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউজের দখল নিতে ট্রাম্পের দরকার আর মাত্র কয়েকটি ইলেকটোরাল ভোট। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন রিপাবলিকান সমর্থকরা। এরই মধ্যে রাস্তায় নেমে উল্লাস শুরু করেছেন তারা।

 

শেয়ার করুন

পাঠকের মতামত