আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

বাইডেনের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে দেখা করবেন ট্রাম্প

বাইডেনের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে দেখা করবেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার বেলা ১১টায় ওভাল অফিসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালের নির্বাচনে এই রীতির ব্যত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি।

২০১৬ সালে নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প। তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সময় তাঁরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেন। তাঁরা দেশের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছিলেন।

এর আগে বারাক ওবামা ২০০৮ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তৎকালীন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওভাল অফিসে ওবামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা অর্থনীতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। তখন ওবামার স্ত্রী মিশেল ওবামাও হোয়াইট হাউসে গিয়েছিলেন।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত