আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পুতিনের সঙ্গে ট্রাম্পের কোনো কথা হয়নি: ক্রেমলিন

পুতিনের সঙ্গে ট্রাম্পের কোনো কথা হয়নি: ক্রেমলিন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে বলে মার্কিন গণমাধ্যমের খবরকে নাকচ করে দিয়েছে ক্রেমলিন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার জানিয়েছে, গত বৃহস্পতিবার ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি পুতিনকে এই লড়াইকে আর না বাড়াতে বলেন।

এর প্রতিক্রিয়ায় আজ সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্পূর্ণ অসত্য। এমনকি তাদের মধ্যে ফোনে কোনো কথাও হয়নি বলে তিনি দাবি করেন।

সূত্র প্রকাশ না করে ওয়াশিংটন পোস্ট প্রথম ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ট্রাম্প পুতিনকে মনে করিয়ে দেন যে ইউরোপজুড়ে তাঁদের সামরিক বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে। 

বেশ কয়েকজন এই পত্রিকাকে বলেছেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে আরও আলোচনা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন। এমনকি তিনি এ বিষয়ে পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন বলে ইঙ্গিত দেন।

তবে তিনি কীভাবে শান্তিচুক্তি করাবেন বা কী ধরনের শর্ত দেবেন, তা বলেননি।

রাশিয়ার প্রেসিডেন্ট শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে ইউক্রেনকে তার পূর্ব ও দক্ষিণ ভূখণ্ড থেকে সরে আসার দাবি জানিয়ে আসছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আড়াই বছর পেরিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চূড়ান্ত ও সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে রয়েছে। মস্কোর সেনারা এখনো দ্রুতগতিতে এগোচ্ছেন। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা এ যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে ভাবছেন।

এদিকে মার্কিন নির্বাচনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্ক করে দিয়ে বলেছেন, পুতিনকে ‘কোনো ধরনের ছাড় দেওয়া’ উচিত হবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত