আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতকে ১০ মিলিয়ন ডলার মূল্যের এক হাজার চারশ-এর বেশি লুট হওয়া পুরাকীর্তি ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে লুট হওয়া পুরাকীর্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

যে সব আইটেম ফিরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে অনেক কিছুই নিউইয়র্ক মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টে প্রদর্শিত ছিল। এর মধ্যে একটি হলো বেলেপাথরের তৈরি মূর্তি। যেটি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বিক্রি অথবা অনুদান দেওয়ার আগে ভারত থেকে যুক্তরাজ্যে লুট করে নেওয়া হয়েছিল।

ম্যানহাটান ডিস্ট্রিক্ট অফিস এক বিবৃতিতে জানিয়েছে, লুটিং নেটওয়ার্কের ওপর বেশ কিছু তদন্তের পর পুরাকীর্তিগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সব লুটিং কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য মার্কিন একজন পুরাকীর্তি ডিলারকে ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

হোমল্যান্ডস সিকিউরিটি ইনভেস্টিগেশনের নিউইয়র্ক স্পেশাল এজেন্ট ইনচার্জ উইলিয়াম ওয়াকার বলেছেন, বহু বছরের তদন্তের পর পাচারকৃত এসব পুরাকীর্তি ফিরিয়ে দিতে পারাটা একটি বিজয়।

নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এগুলো হস্তান্তর করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত