আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) জানান নতুন প্রেসিডেন্ট।

কেনেডি জুনিয়র এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ায় তার প্রার্থিতা তেমন জনসমর্থন অর্জন করতে পারেনি। নির্বাচনী দৌড় থেকে ছিটকে যান তিনি ও শেষপর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাগরিকদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ ক্ষতিকারক রাসায়নিক, দূষণকারী, কীটনাশক, ফার্মাসিউটিক্যাল পণ্য ও খাদ্য সংকট থেকে রক্ষায় সাহায্য করার জন্য একটি বড় ভূমিকা পালন করবে।

‘কেনেডি এই সংস্থাগুলোকে গোল্ড স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক রিসার্চের ঐতিহ্য ও স্বচ্ছতার মাধ্যমে পুনরুদ্ধার করবেন। দীর্ঘস্থায়ী মহামারিকে শেষ করতে ও যুক্তরাষ্ট্রকে আবার মহান ও সুস্থ করে তুলতে তিনি ভূমিকা রখাবেন।’

এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে কেনেডি জুনিয়র বলেন, আমি ৮০ হাজারেরও বেশি কর্মচারীর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যাতে করপোরেট হস্তক্ষেপের কালো মেঘ থেকে এজেন্সিগুলোকে মুক্ত করা যায়। আমি এমনভাবে কাজ করতে চাই, যাতে সরকারি সংস্থাগুলো আমেরিকানদের আবারও পৃথিবীতে সবচেয়ে স্বাস্থ্যকর মানুষ হিসেবে গড়ে তোলার কাজ চালিয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র। পেশায় পরিবেশবাদী আইনজীবী তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন কেনেডি জুনিয়র। আবার তার পরিবারের অধিকাংশ সদস্যকেই তার ভ্যাক্সিনবিরোধী দৃষ্টিভঙ্গি ও ষড়যন্ত্র তত্ত্বের বিরুদ্ধে কথা বলতে ও জো বাইডেনের পুনর্নির্বাচনকে সমর্থন বলে জানা যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত