আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় প্লেনের গায়ে গুলি

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় প্লেনের গায়ে গুলি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় গুলিবিদ্ধি হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি প্লেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুলির পর প্লেনটি নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

জানা যায়, ফ্লাইট ২৪৯৪ ডালাস থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল। উড্ডয়নের ঠিক আগে প্লেনের ককপিটের কাছে ডানপাশে গুলি লাগে। ঘটনার পরপরই প্লেনটির উড্ডয়ন বাতিল করা হয় এবং যাত্রীদের জন্য বিকল্প প্লেনের ব্যবস্থা করা হয়।

ফ্লাইটস্ট্যাটস ওয়েবসাইটের তথ্যমতে, প্রায় দুই ঘণ্টা পর যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ফের যাত্রা শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে প্লেনটি ‘নিরাপত্তাজনিত ঘটনা’র সম্মুখীন হয়। তৎক্ষণাৎ ডালাসের পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় সাময়িকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের সময় সাউথইস্ট এয়ারলাইনসেরর ফ্লাইট ২৪৯৪ ককপিটের কাছে গুলিবিদ্ধ হয়। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেনটি পরে গেটে ফিরে আসে এবং যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

তবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত