আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প

ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

জ্বালানি তেল ও গ্যাস শিল্পের একজন ক্রিস রাইটকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাইটের অবস্থান জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে।

এই ক্রিসকে নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী করার কথা গতকাল শনিবার জানিয়েছেন ট্রাম্প।

লিবার্টি এনার্জি নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এর চাহিদা ক্রমেই বাড়ছে।

জলবায়ু পরিবর্তন রোধের জন্য বিশ্বব্যাপী সহযোগিতার যে উদ্যোগ, ট্রাম্প তার বিরোধী। এই বিরোধিতায় তিনি ক্রিসকে পাশে পাবেন। তিনি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও অভিহিত করেছেন। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গে তুলনা করেছেন তিনি।

নিজের লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে গত বছর ক্রিস বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে আদতে কিছু নেই। আর আমরা জ্বালানি রূপান্তরের কোনো পর্যায়েও নেই।’

ক্রিসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই; তবে তিনি দারিদ্র্য থেকে মানুষকে বের করে আনার জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাপকভাবে লেখালেখি করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত