আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা

ছবিঃ এলএবাংলাটাইমস

অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা। ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতায় বসার পর মার্কিন প্রশাসন ও কংগ্রেস যেন বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, সে লক্ষ্যে তৎপরতা চালাচ্ছেন তাঁরা।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা চিকিৎসক ভরত বড়াই এ কথা জানিয়েছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে ভরত বড়াইয়ের বিশ্বাস, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর যে দমন–পীড়ন হয়েছে, তার জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভরত বড়াই বলেন, ‘বাংলাদেশি হিন্দুদের ওপর দমন–পীড়ন ও হিন্দুদের মন্দিরের পবিত্রতা বিনষ্ট করা নিয়ে সাহসী বক্তব্য দিয়েছিলেন তিনি (ট্রাম্প)। তিনি একজন সাহসী মানুষ। (বাংলাদেশে হিন্দুদের) পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারেন তিনি।’  

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে রাজি করাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ভরত বড়াই। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বাংলাদেশে ব্যবসার ৮০ শতাংশই তৈরি পোশাক রপ্তানি। এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের মানুষ কী খাবে?’

বাংলাদেশে হিন্দুদের ওপর দমন–পীড়নের দিকে ভারত সরকারের নজর দেওয়া এবং দমন–পীড়ন চলতে থাকলে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানও জানিয়েছেন ভারত বড়াই। তিনি বলেন, ‘তারা (বাংলাদেশ) যদি হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হয়রানি চালিয়ে যায়, তাহলে ভারত সরকারের উচিত হবে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত