আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

মার্কিন কংগ্রেসের ট্রান্সজেন্ডার সদস্যের জন্য নারী শৌচাগার ‘নিষেধাজ্ঞায়’ স্পিকারের সমর্থন

মার্কিন কংগ্রেসের ট্রান্সজেন্ডার সদস্যের জন্য নারী শৌচাগার ‘নিষেধাজ্ঞায়’ স্পিকারের সমর্থন

ছবিঃ এলএবাংলাটাইমস

সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন ট্রান্সজেন্ডার নারী সারা ম্যাকব্রাইড। কংগ্রেস ভবনে নারীদের জন্য নির্ধারিত শৌচাগার কোনো ট্রান্সজেন্ডার নারী যাতে ব্যবহার করতে না পারেন, সে জন্য প্রতিনিধি পরিষদে আনা একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন নিম্নকক্ষের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।

চলতি মাসের শুরুর দিকে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন সারা। তিনি প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য। ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন।

নভেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে গেছে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সহকর্মীদের কাছ থেকে সারা উষ্ণ অভিনন্দন পাননি।

চলতি সপ্তাহের শুরুতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য ন্যান্সি মেস নিম্নকক্ষে একটি প্রস্তাব উত্থাপন করেন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ন্যান্সি মেস। তাঁর প্রস্তাবে ক্যাপিটলে (কংগ্রেস ভবন) নারীদের জন্য নির্ধারিত শৌচাগারে ট্রান্সজেন্ডার নারীদের নিষিদ্ধের (ব্যবহার) বিষয়টি রয়েছে।

ন্যান্সি মেসের আনা এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ক্যাপিটলে (কংগ্রেস ভবন), প্রতিনিধি পরিষদের ভবনগুলোতে থাকা সব একক-লিঙ্গভিত্তিক অবকাঠামো—যেমন শৌচাগার, পোশাক বদলানোর কক্ষ, লকার রুমের মতো জায়গাগুলো জৈবিক লিঙ্গের ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি মেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, জন্মগতভাবে যাঁরা পুরুষ, তাঁদের কোনো স্থান নারীদের ব্যক্তিগত পরিসরে নেই। এটাই চূড়ান্ত কথা।

গতকাল সারা অবশ্য বলেছেন, যে নিয়ম করা হবে, তা তিনি মেনে চলবেন। এমনকি দ্বিমত থাকলেও তিনি তা মেনে চলবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত