আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র: ম্যাথু মিলার

বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র: ম্যাথু মিলার

ছবিঃ এলএবাংলাটাইমস

বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত থাকবে, সেটাই যুক্তরাষ্ট্র দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। 

ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করে বলেন, জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলাসহ সারা বাংলাদেশের আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলার ক্রমবর্ধমান ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তর প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে আমাদের অবস্থান আগের সরকারের সময়ে যেমন ছিল, এ সরকারের আমলেও সেটাই রয়েছে। আমরা বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চাই। এটাই শেষ কথা।

ম্যাথু মিলারকে আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি–বিষয়ক দাবি সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য বা মূল্যায়ন আছে? এ ছাড়া অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে বা ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এই ধরনের বক্তব্যের প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে?

জবাবে ম্যাথু মিলার বলেন, আমি এ ধরনের কোনো বক্তব্য মোটেও দেখিনি। আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা ভাবছে বলে প্রতিবেদনে এসেছে।

এতে দেশটির গণতান্ত্রিক কাঠামো ও সংখ্যালঘুদের অধিকারের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? ম্যাথু মিলার বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত