আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্প ক্ষমতায় আসার পর রকেটগতিতে বাড়ছে মাস্কের সম্পদ

ট্রাম্প ক্ষমতায় আসার পর রকেটগতিতে বাড়ছে মাস্কের সম্পদ

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন ধনকুবের ইলন মাস্ক আগেই সম্পদের পাহাড় গড়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর সম্পদের পরিমাণ এবার রকেটগতিতে বাড়ছে।

শীর্ষ ধনী হিসেবে নিজের গড়া রেকর্ড ইলন মাস্ক নিজেই ভেঙে চলেছেন এবং তাঁকে আর থামানো যাবে বলেই মনে হচ্ছে না।

৫ নভেম্বরের ভোটে ট্রাম্পের জয়ের পর মাস্কের মোট সম্পদে আরও ৭ হাজার কোটি মার্কিন ডলার যুক্ত হয়েছে।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, তিনি এখন বিশ্বের শীর্ষ ধনী। তাঁর সম্পদের পরিমাণ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার এই তালিকা প্রকাশ করা হয়।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক। ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়েছে। তাঁর এআই কোম্পানি এক্সএআইয়ের শেয়ারও পেয়েছে রকেটগতি।

এআইতে মাস্কের বিনিয়োগ তাঁর সম্পদের পরিমাণকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহে এক্সএআইয়ের শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে এবং পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছে গেছে। এই কোম্পানির ৬০ শতাংশ শেয়ারের মালিক মাস্ক।

শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে মাস্কের মোট সম্পদ রেকর্ড ৩২ হাজার ১৭০ কোটি মার্কিন ডলার দেখাচ্ছিল। সাড়ে তিন বছরের মধ্যে যা সর্বোচ্চ।

২০২১ সালের নভেম্বরে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি মার্কিন ডলার।

অনেকে বিশ্বাস করেন, ট্রাম্প প্রশাসনের ওপর ইলন মাস্কের প্রভাব টেসলার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

এবার নির্বাচনী প্রচারণার শুরু থেকেই খোলাখুলি ট্রাম্পকে সমর্থন ও তহবিলের জোগান দিয়ে গেছেন মাস্ক। মাস্কের প্রভাব এবং তাঁর অর্থনৈতিক সাফল্যে দারুণ খুশি ট্রাম্প তাঁকে নিজের নতুন অধিদপ্তর ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র প্রধান করেছেন। মাস্কের সঙ্গে আরও একজন প্রধান আছেন।

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর তালিকা অনুযায়ী, ছয় মাসে মাস্কের মোট সম্পদ ২০ হাজার কোটি মার্কিন ডলার থেকে ৩১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ল্যারি এলিসনের চেয়ে তাঁর সম্পদের পরিমাণ ৮ হাজার কোটি মার্কিন ডলার বেশি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত