আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হয়েছে। তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক বিকল্পগুলো থাকবে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক সতর্কতায় বলা হয়, সিরিয়াজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অপ্রত্যাশিত হয়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হচ্ছে। বাণিজ্যিক বিকল্পগুলো অব্যাহত থাকবে।

এদিকে ২০১২ সালে সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস এখনো বেঁচে আছেন বলে জানিয়েছেন তাঁর মা ডেবরা টাইস। গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই নারী বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি সূত্র মারফত জানতে পেরেছি, অস্টিন এখনো বেঁচে আছে। তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে।’

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ডেবরা টাইস আরও বলেন, ‘আমরা যে তথ্য জানালাম, সেই বিষয়ে খুব সতর্ক থাকতে চাই। তাঁর (অস্টিন) যত্ন নেওয়া হচ্ছে এবং তিনি ভালো আছেন, আমরা এটা জানি।’

তবে বিস্তারিত কিছু জানাননি অপহৃত মার্কিন সাংবাদিকের মা। অপহরণের পর থেকে অস্টিনের বিষয়ে প্রকাশ্যে খুব কম তথ্যই পাওয়া গেছে। ২০১২ সালের সেপ্টেম্বরে ৩১ বছর বয়সী অস্টিনকে চোখ বেঁধে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তবে অপহরণকারীদের পরিচয় জানা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে অস্টিনকে আটকে রাখার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেন এবং তাঁকে মুক্তি দিতে সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানান। যদিও সিরিয়া সরকার অস্টিনসহ মার্কিন অপহৃত ব্যক্তিদের আটক রাখার অভিযোগ নাকচ করে দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত