আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

রুপার্ট মারডকের সাম্রাজ্যের উত্তরাধিকারী কে?

রুপার্ট মারডকের সাম্রাজ্যের উত্তরাধিকারী কে?

ছবিঃ এলএবাংলাটাইমস

ধনকুবের রুপার্ট মারডকের সুবিশাল মিডিয়া সাম্রাজ্যের বাস্তবিক উত্তরাধিকারী নিয়ে আইনি লড়াইয়ের আপাত নিষ্পত্তি হয়েছে। নিজের পারিবারিক ট্রাস্টের পরিবর্তন ও মৃত্যুর পর বড় ছেলেকে এর নিয়ন্ত্রণ দিতে এই ‘মিডিয়া মোগলের’ আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেভাদার কোর্ট কমিশনার।

এ আইনি লড়াইয়ে ৯৩ বছর বয়সী রুপার্ট মারডকের প্রতিপক্ষ ছিলেন তাঁরই আরও তিন সন্তান। এখন তাঁরাও বাবার মৃত্যুর পর নিউজ করপোরেশন ও ফক্স নিউজের নিয়ন্ত্রণ পাবেন।

১৯৯৯ সালে রুপার্ট মারডক নিজের পারিবারিক ট্রাস্ট গড়ে তোলেন। এখন তিনি চাইছেন, তাঁর মৃত্যুর পর বড় ছেলে লাচলান মারডক উত্তরাধিকার হবেন। (লাচলানের) ভাইবোন প্রুডেন্স মারডক, এলিজাবেথ মারডক ও জেমস মারডকের কোনো ধরনের ‘হস্তক্ষেপ’ ছাড়াই লাচলান বাবার গড়া ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে পারবেন, এটাই ছিল তাঁর চাওয়া।  

নেভাদার কমিশনার বলেছেন, বিষয়টি নিয়ে রুপার্ট আর লাচলান ‘খারাপ ধারণা’ পোষণ করতেন এবং খুবই ‘সচেতনভাবে এমন হেয়ালিপূর্ণ’ উদ্যোগ নিয়েছেন।

রুপার্টের তিন সন্তান প্রুডেন্স, এলিজাবেথ ও জেমসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কমিশনারের সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। আশা করছি, এ আইনি লড়াইয়ের বাইরে গিয়ে আমরা পরিবারের সব সদস্যের মধ্যকার সম্পর্ককে পুনর্নির্মাণ ও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে পারব।

রুপার্ট মারডক পাঁচটি বিয়ে করেছেন। সর্বশেষ গত জুনে ৯৩ বছর বয়সে ৬৭ বছর বয়সী এলেনা জুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এলেনা একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী।

৬৬ বছরের প্রুডেন্স, ৫৬ বছরের এলিজাবেথ, ৫৩ বছরের লাচলান ও ৫১ বছরের জেমসসহ ছয় সন্তানের জনক রুপার্ট মারডক। তবে ২২ বছরের গ্রেস ও ২১ বছরের ক্লো–এর পারিবারিক ট্রাস্টে ভোটাধিকার নেই। রুপার্ট মারডকের ৬ সন্তানের মধ্যে লাচলান ও জেমস—দুজন ছেলে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত