আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে বিমা কোম্পানির প্রধানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তরুণ অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে বিমা কোম্পানির প্রধানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তরুণ অভিযুক্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তরুণকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। লুইজি মানজিওনে নামের ওই তরুণের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সময় গত বুধবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গতকাল সোমবার পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকান থেকে লুইজি মানজিওনে (২৬) নামের ওই তরুণকে আটক করা হয়। তাঁকে দেখে দোকানের একজন গ্রাহক পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেয়।

পুলিশ বলেছে, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন লুইজি মানজিওনে। তাঁর পরিবার ম্যারিল্যান্ডে থাকে। মানজিওনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং হাতে লেখা কাগজপত্র পাওয়া গেছে। ওই কাগজ থেকে তাঁর চিন্তাভাবনা ও তিনি কীভাবে উদ্বুদ্ধ হচ্ছেন, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

পরে পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করতে মানজিওনেকে পেনসিলভানিয়ার আদালতে হাজির করা হয়। মানজিওনের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছিল। সে আবেদন মঞ্জুর করেননি আদালত।

কয়েক ঘণ্টা পর নিউইয়র্কের তদন্তকারী কর্মকর্তারা মানজিওনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন। এ ছাড়া আগ্নেয়াস্ত্রসংক্রান্ত অভিযোগসহ আরও চারটি অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।

মানজিওনে এখন পেনসিলভানিয়ার কারাগারে আছেন।

গতকাল মানজিওনেকে যখন আদালতে হাজির করা হয়, তখন তাঁর হাতে হাতকড়া ছিল। তাঁর পরনে ছিল জিনস ও গাঢ় নীল রঙের জার্সি। আদালতে শুনানির সময়ে তাঁকে শান্ত দেখাচ্ছিল। মাঝেমধ্যে গণমাধ্যমকর্মীসহ যাঁরা সেখানে উপস্থিতি ছিলেন, তাঁদের দিকে তাকাচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন মিনেসোটায় থাকতেন। ঘটনার দিন একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তাঁর শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়। পরে তাঁর ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল। সে ছবি দেখেই ম্যাকডোনাল্ডের গ্রাহক মানজিওনেকে শনাক্ত করেন।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত