আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ষড়যন্ত্র: খামেনি

সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ষড়যন্ত্র: খামেনি

ছবিঃ এলএবাংলাটাইমস

সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি একটি প্রতিবেশী রাষ্ট্রও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

বুধবার (১২ ডিসেম্বর) তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমের ষড়যন্ত্র। এ ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ আমাদের কাছে আছে।

তুরস্কের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, সিরিয়ার একটি প্রতিবেশী দেশ ভূমিকা পালন করেছে। কিন্তু প্রাথমিক পরিকল্পনাকারী হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তাছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলনগুলো দুর্বল হবে না। বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত