আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

টাইমের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প

টাইমের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচন ও পরিকল্পনার সঙ্গে পরিচিত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে আগেই ট্রাম্পের বর্ষসেরা হওয়ার খবর জানিয়েছিল। এর মধ্যে আজ বৃহস্পতিবার তাঁর বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন। একই সঙ্গে আজ নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের শুরুর ঘণ্টা বাজানোর কথা ট্রাম্পের।

টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস পাঠকদের কাছে লেখা এক বার্তায় বলেন, ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন, এক প্রজন্মে দেখা মেলে এমন রাজনৈতিক পুনর্গঠন চালানো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদটিকে নতুনভাবে চেনানো  এবং বিশ্বে আমেরিকার ভূমিকা পরিবর্তন করার জন্য এ বছর ডোনাল্ড ট্রাম্পকে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করা হয়েছে।

টাইম ম্যাগাজিন এর আগেও ২০১৬ সালে একবার ট্রাম্পকে পারসন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল। এর আগে ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত করেছিল টাইম। গত বছর এ খেতাব পেয়েছিলেন পপতারকা টেলর সুইফট।

ট্রাম্প রাজনীতিতে আসার আগে নিউইয়র্কের আবাসন খাতের বিনিয়োগকারী হিসেবে তাঁর ভাগ্য গড়ে তুলেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে স্টক মার্কেটকে শক্তিশালী করে তুলেছিলেন তিনি। এবারের রাজনৈতিক প্রচারে সে সফলতার কথা তাঁর কাজে লেগেছে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু বা শেষ করা হয় ঘণ্টা বাজিয়ে। এ ঘণ্টা বাজানো সম্মান হিসেবে বিবেচিত হয়। বিষয়টি ঐতিহাসিকভাবে কোনো প্রতিষ্ঠানে আইপিও ঘোষণা বা গুরুত্বপূর্ণ অর্জনের স্মারক হিসেবে দেখা হয়। তবে এর আগে রাজনীতিবিদ ও তারকাও এ ঘণ্টা বাজিয়েছেন। এ তালিকায় রোনাল্ড রিগ্যান, নেলসন ম্যান্ডেলা ও আরনল্ড শোয়ার্জেনেগারের মতো ব্যক্তিরাও রয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত