আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

ট্রাম্পকে সুযোগ না দিয়েই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের

ট্রাম্পকে সুযোগ না দিয়েই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের

ছবিঃ এলএবাংলাটাইমস

দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রেকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পকে সেই সুযোগ দেননি রে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

গতকাল বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে চিন্তাভাবনার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প এরই মধ্যে এফবিআই পরিচালক হিসেবে তাঁর পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল ‘নাটকীয়ভাবে’ এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার কথা বলেছেন।

বর্তমান এফবিআই পরিচালকও ট্রাম্পেরই পছন্দ ছিলেন। ২০১৭ সালে ১০ বছরের জন্য রেকে এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর রের নেতৃত্বে এফবিআই তাঁর বিরুদ্ধেই তদন্ত পরিচালনা করেছিল। এ জন্য রের সমালোচনা করেছিলেন ট্রাম্প।

বুধবার এফবিআইয়ের সভায় রে বলেন, ‘জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া এবং তারপর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি। ব্যুরো এবং নিজের জন্য আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা যেভাবে কাজ করি, সেখানে মূল্যবোধ এবং নীতিনৈতিকতার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।’

রে তাঁর বক্তব্য শেষ করার পর সবাই দাঁড়িয়ে হাততালি দেন বলে এপিকে জানিয়েছেন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরও বলেছেন, সে সময় সভায় উপস্থিত কারও কারও চোখে পানিও দেখা গেছে।

রের পূর্বসূরি জেমস কোমিকেও বরখাস্ত করেছিলেন ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্ত করতে গিয়ে ট্রাম্পের রোষানলে পড়েছিলেন কোমি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত