আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

ট্রুথ সোশ্যালের প্রধানকে গোয়েন্দা পরামর্শক বোর্ডের চেয়ারম্যান করছেন ট্রাম্প

ট্রুথ সোশ্যালের প্রধানকে গোয়েন্দা পরামর্শক বোর্ডের চেয়ারম্যান করছেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের গোয়েন্দা পরামর্শক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন ডেভিন নুনেজ। স্থানীয় সময় গতকাল শনিবার এই পদের জন্য ট্রাম্প তাঁকে মনোনীত করেছেন। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের প্রধানের দায়িত্বে রয়েছেন নুনেজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত তিনি।

রিপাবলিকান নেতা ডেভিন নুনেজ ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য। ট্রাম্পের প্রথম মেয়াদে কংগ্রেসের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ট্রাম্প গতকাল ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নুনেজকে এই পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়ে জানান, নতুন পদের পাশাপাশি ট্রুথ সোশ্যালের প্রধান হিসেবেও দায়িত্ব চালিয়ে যাবেন নুনেজ।

ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের একজন কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নুনেজ এর তীব্র নিন্দা জানিয়ে তখন এফবিআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন।

২০১৮ সালে কংগ্রেসের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান থাকাকালে নুনেজ একটি বিতর্কিত মেমোতে বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে এফবিআই ষড়যন্ত্রে লিপ্ত। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সেই সময় তদন্ত করছিল এফবিআই।

উল্লেখ্য, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্টস ইন্টেলিজেন্স অ্যাডভাইজারি বোর্ড (পিআইএবি) গঠন করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য বিশ্লেষণ করে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়া এই বোর্ডের অন্যতম দায়িত্ব। ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে সম্পৃক্ত নন, এমন বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই বোর্ড গঠন করা হচ্ছে’ বলে জানিয়েছেন ট্রাম্প।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত