আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ মৃত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ মৃত ৩

ছবি: এলএবাংলাটাইমস

উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে গতকাল সোমবার বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। নিহত বন্দুকধারীও ওই স্কুলের শিক্ষার্থী ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তবে প্রথমে নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছিল পুলিশ। পরবর্তী সময়ে তা সঠিক নয় বলে জানানো হয়েছে।

ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালিয়েছে। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০।

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীসহ এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোর।

ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বার্নস বলেন, ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বেলা ১১টার আগে গুলির ঘটনা ঘটেছে।

কে-১২ স্কুল শুটিং ডেটাবেজ ওয়েবসাইটের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে চলতি বছর স্কুলে ৩২২টি গুলির ঘটনা ঘটেছে। ১৯৬৬ সালের পর দেশটির স্কুলে এটাই গুলির দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। ওই বছরের পর যুক্তরাষ্ট্রের স্কুলে সর্বোচ্চ ৩৪৯ গুলির ঘটনা ঘটেছিল গত বছর।

যুক্তরাষ্ট্রের শহর, শহরতলি, গ্রামের সরকারি-বেসরকারি সব ধরনের স্কুলে গুলির ঘটনা মহামারি আকার ধারণ করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত