আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব

যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় এখন ন্যাটো ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে, সেটা নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করেন কূটনীতিকেরা।

ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন। তবে কীভাবে করবেন, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনকে এত বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোরবিরোধী।

ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে দেওয়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল। কয়েক মাস আগেই দায়িত্ব হস্তান্তরের কথা ছিল, কিন্তু কেন বিলম্ব হলো, তা জানা যায়নি।

ন্যাটোর ইউক্রেন যুদ্ধবিষয়ক নতুন মিশন জার্মানির উইসবাডেন শহরের মার্কিন ঘাঁটি ক্লে ব্যারাকসে অবস্থিত। মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন (নেসাতু)।

ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব হস্তান্তর সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নেসাতু পুরোদমে কাজ শুরু করেছে।

ইউক্রেনের সামরিক সহায়তার দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ারস ইউরোপ (শেপ) নিশ্চিত করেছে। শেপ বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও সুপ্রিম অ্যালাইড কমান্ডার ইউরোপ জেনারেল ক্রিস্টোফার জি ক্যাভোলি বলেছেন, ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেসাতু গঠন করা হয়েছে।... আজ (মঙ্গলবার) ইউক্রেনের জন্য একটি ভালো দিন, ন্যাটোর জন্যও আজকের দিনটি ভালো।’

নেসাতুর কাছে দায়িত্ব হস্তান্তরের আগপর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় ৫০টি দেশের একটি অ্যাডহক জোট ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয় করত, যা রামস্টেইন গ্রুপ নামে পরিচিত। রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি। এ নামেই অ্যাডহক জোটটির নাম রাখা হয়েছিল। কারণ, তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিতেই প্রথম বৈঠক করেছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত