আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী

নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা আজ রোববার ভোরে ভুলবশত লোহিত সাগরের ওপরে নিজেদের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।

যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিলেন। গুলিতে ভূপাতিত হওয়ার সময় উভয় পাইলট যুদ্ধবিমানটি থেকে বেরিয়ে পড়েন।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, স্পষ্টত প্রতীয়মান, নিজেদের ছোড়া গুলির (ফ্রেন্ডলি ফায়ার) ঘটনার পর দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারে, ভূপাতিত হওয়া এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি মার্কিন নৌবাহিনীর। মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরি হ্যারি এস ট্রুম্যান থেকে যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল।

সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, হ্যারি এস ট্রুম্যানের নিরাপত্তাবহরে থাকা ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ ভুলবশত ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা যুদ্ধবিমানটিকে আঘাত করে।

এক বছরের বেশি সময় ধরে নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এর প্রতিবাদে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হামলা চালিয়ে আসছেন ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের মোকাবিলায় অঞ্চলটিতে তৎপর রয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা গতকাল শনিবার লোহিত সাগরের ওপর হুতি ড্রোন-ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এ ছাড়া তারা ইয়েমেনের সানায় হুতিদের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোলে হামলা চালিয়েছে। হুতিদের ক্ষেপণাস্ত্রের ভান্ডারেও হামলা চালানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত