আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইয়েমেনে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইয়েমেনে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিবে হুতিদের হামলার কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র এ হামলা চালাল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, লোহিত সাগরের ওপরে বেশ কয়েকটি হুতি ড্রোন ও একটি জাহাজ–বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এর কিছু পরেই হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেলের খবরে পশ্চিমা বাহিনীকে দায়ী করে সানার আত্তান শহরে হামলার খবর জানানো হয়।

মার্কিন ও ব্রিটিশ বাহিনী এ বছর বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার পাল্টা হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব শহরের একটি পার্কে গতকাল শনিবার আঘাত হেনেছে। তেল আবিবের জাফা এলাকায় ক্ষেপণাস্ত্রটির আঘাতে ২৩ জন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছে হুতিরা। এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাহতে বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় কমপক্ষে ৯ জন নিহত হন। হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এ হামলা বন্ধের দাবি এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লক্ষ্য করে প্রায়ই ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে হুতিরা। জবাবে ইয়েমেনের বিদ্যুৎ, বন্দর ও জ্বালানি স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত