আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আমেরিকান এয়ারলাইনসে কারিগরি–বিভ্রাট, এক ঘণ্টা ফ্লাইট ব্যাহত

আমেরিকান এয়ারলাইনসে কারিগরি–বিভ্রাট, এক ঘণ্টা ফ্লাইট ব্যাহত

ছবিঃ এলএবাংলাটাইমস

আকস্মিক বড় ধরনের বিপত্তির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম উড়োজাহাজ পরিবহন সেবা আমেরিকান এয়ারলাইনস। আজ মঙ্গলবার সকালে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে এয়ারলাইনসের সব ফ্লাইট বন্ধ রাখতে হয়। অবশ্য এক ঘণ্টা পর কার্যক্রম স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয় এবং ফ্লাইট চলাচলের অনুমতি মেলে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পরিষেবা নিয়ন্ত্রণকের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বড়দিনে ব্যস্ত ভ্রমণের মৌসুমে ফ্লাইট–বিপত্তির বিষয়টিতে হাজারো যাত্রী বিপাকে পড়েন। ফেসবুক, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা এ নিয়ে উদ্বেগ জানান।

আমেরিকান এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোর ক্ষেত্রে কারিগরি ত্রুটি দেখা যায়। আমাদের কারিগরি দল যত দ্রুত সম্ভব, তা ঠিক ঠিক করার চেষ্টা চালাচ্ছে। গ্রাহকদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

আমেরিকান এয়ারলাইনস ৬০টির বেশি দেশে ৩৫০টির বেশি গন্তব্যে প্রতিদিন হাজারো ফ্লাইট পরিচালনা করে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে তাদের কাছে কারিগরি ত্রুটির কথা জানানো হয়।

এর আগে গত জুলাই মাসে বিশ্বজুড়ে কারিগরি ত্রুটির কারণে হাজার হাজার ফ্লাইট বিপত্তির মুখে পড়েছিল। এতে মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত