আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

টেনেসিতে প্রকৌশলী আশরাফ ইসলামের নামে নির্মিত ইউনিভার্সিটির ভবন উদ্বোধন

টেনেসিতে প্রকৌশলী আশরাফ ইসলামের নামে নির্মিত ইউনিভার্সিটির ভবন উদ্বোধন

ছবিঃ এলএবাংলাটাইমস

বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা ও জনহিতৈষী ব্যক্তিত্ব সিভিল ইঞ্জিনিয়ার আশরাফ ইসলামের নামে টেনেসি অঙ্গরাজ্যের কুকভিলে অবস্থিত টেনেসি টেক ইউনিভার্সিটিতে নির্মিত ‘আশরাফ ইসলাম ইজ্ঞিনিয়ারিং বিল্ডিং’ এর উদ্বোধন হয়েছে। অত্র ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী আশরাফ ইসলামের নামে নির্মিত ভবনটি গত অক্টোবর মাসে উদ্বোধন হওয়ার পর ইতোমধ্যে সেখানে একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

টেনেসি টেক ইউনিভার্সিটি প্রায় ১ লাখ ১১ হাজার বর্গফুট একাডেমিক জায়গায় জুড়ে নির্মিত। বিগত ৫০ বছরের মধ্যে এই ভবনটিই ইউনিভার্সিটিতে নির্মিত বৃহৎ প্রকৌশল ভবন।

আশরাফ ইসলাম ইঞ্জিনিয়ারিং বিল্ডিং উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর অবিশ্বাস্য শিক্ষামূলক কমিউনিটি অর্জনের মাধ্যমে যা করতে পেরেছি, তার ফলাফলস্বরূপ টেনেসি টেক-এর এই ভবনটি আজ দাঁড়িয়ে আছে’।

তিনি আরও বলেন, ‘এই ফ্যাসিলিটি প্রত্যাশার এক আলোকবর্তিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রকৌশলীদের শিক্ষা উৎকর্ষের এক প্রতিশ্রুতি- যাতে শিক্ষার্থীরা বিভিন্ন রিসোর্সে প্রবেশাধিকার এবং প্রয়োজনীয় সহায়তা পায়’।

বাংলাদেশে জন্মগ্রহণকারী আশরাফ ইসলাম ১৯৬৮ সালে টেনেসি টেক ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ  স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তিনি বোসওয়েল ইঞ্জিনিয়ার্সে-এ একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৫ সালে টেক্সাসের হিউস্টনে ‘এআইএ ইঞ্জিনিয়ার্স’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেখানে তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটির একক কার্যালয় থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, বাংলাদেশ ও কানাডা জুড়ে ২০০ এরও বেশী কার্যালয়ে সম্প্রসারিত হয়। এরপর ২০১৮ সালে তাঁর প্রতিষ্ঠান কনসর ইঞ্জিনিয়ার্স গঠনে একীভূত হয় এবং এই প্রতিষ্ঠানে তিনি ২০২৪ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এই দীর্ঘসময়ে তিনি কোম্পানীর কৌশলগত দিকনির্দেশনা তৈরি এবং ইঞ্জিনিয়ারিং অনুশীলনের উদ্ভাবনকে উৎসাহিত করেছেন।

আশরাফ ইসলাম বাংলাদেশে ঢাকার লেক সার্কাস গার্লস স্কুলে তার প্রয়াত পিতামাতার সম্মানে ‘আছিয়া খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ এবং শিক্ষাগত সুযোগ-সুবিধা প্রদান ও অনুষদের উন্নয়নে টেনেসি টেক ইউনিভার্সিটিতে ‘আছিয়া খাতুন সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এনডোমেন্ট’ প্রতিষ্ঠা করেছেন। অতি সম্প্রতি তিনি টেনেসি টেকের নতুন প্রকৌশল ভবনের জন্য বড় অংকের অর্থায়ন করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত